ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বাগেরহাটে বিলুপ্তপ্রায় ‘তিলা নাগ’ ঈগল উদ্ধার

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৫:২০ পিএম
ছবি: সংগৃহীত

বাগেরহাটের শরণখোলায় একটি বিলুপ্তপ্রায় ‘তিলা নাগ’ ঈগল উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া পাখিটিকে উন্নত চিকিৎসা ও পরিচর্যার জন্য খুলনা ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাগেরহাটের শরণখোলায় একটি বিলুপ্তপ্রায় ‘তিলা নাগ’ ঈগল উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী গ্রামে একটি গাছ থেকে ঈগলটি উদ্ধার করেন বন্যপ্রাণী নিয়ে কাজ করা সংগঠন ওয়াইল্ড টিমের কর্মকর্তা আলম হাওলাদার।

আরও পড়ুন

অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া পাখিটিকে উন্নত চিকিৎসা ও পরিচর্যার জন্য খুলনা ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারে পাঠানোর প্রস্তুতি চলছে।

আলম হাওলাদার গণমাধ্যমকে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ থেকে অসুস্থ অবস্থায় ঈগলটিকে উদ্ধার করা হয়। পাখিটির শারীরিক অবস্থা ভালো না হওয়ায় দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, ওয়াইল্ড ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার হওয়া ঈগলটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে পাখিটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে সুস্থ করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

মো. খলিলুর রহমান আরও জানান, বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয়দের সহযোগিতা এ ধরনের প্রাণী রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ময়মনসিংহের ভালুকায় বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। 
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
আরও পড়ুন
নারিকেল পাড়তে গাছে উঠে ছিলেন মাহিন, অতঃপর...
হঠাৎ অসুস্থ ওসি, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর...
জাহাজের ‘কাছে গিয়েও’ ফিরে এলো বনদস্যুরা, ঘটনা কী