ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় বিরল লজ্জাবতী বানর উদ্ধার

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৫:১২ পিএম
ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বিকেলে চৌদ্দগ্রাম পৌরসভার সীমান্তবর্তী বৈদ্দেরখিল গ্রামে স্থানীয় বাসিন্দারা বানরটি উদ্ধার করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেন।

জানা গেছে, বিকেলে ওই গ্রামে বানরটিকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দা আবদুল মমিন এটিকে নিরাপদে আটক করেন। পরে খবর পেয়ে বন্যপ্রাণী সুরক্ষায় নিয়োজিত সংগঠন ‘চৌদ্দগ্রাম কুইক রেসপন্স টিম’র টিম লিডার আরাফাত হোসেন উপজেলা প্রশাসনের সমন্বয়ে বানরটি নিজেদের হেফাজতে নেন। এরপর বুধবার (৩ জুন) সকালে বিরল এই প্রাণীটিকে চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ অফিসে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন সাগর গণমাধ্যমকে জানান, প্রাণিসম্পদ অফিসে বানরটির প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বনাঞ্চল সংলগ্ন লোকালয়ে আসার পর প্রাণীটি কোনো কারণে বৈদ্যুতিক শক বা বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল। তবে চিকিৎসার পর এটি এখন আশঙ্কামুক্ত। প্রাণিসম্পদ অফিস থেকে সুস্থ অবস্থায় বানরটিকে পুনরায় উপজেলা প্রশাসনের কাছে ফিরিয়ে দেওয়া হলে প্রশাসন বিলুপ্তপ্রায় এই বন্যপ্রাণীটিকে পরবর্তী সুরক্ষার জন্য উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করে।

চৌদ্দগ্রাম উপজেলা বন কর্মকর্তা মো. শাহীন আলম বলেন, লজ্জাবতী বানরটি এখন সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছে এবং বর্তমানে এটি বন বিভাগের নিরাপদ হেফাজতে আছে। ঊর্ধ্বতন বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষের নির্দেশনা ও সিদ্ধান্ত অনুযায়ী এটিকে দ্রুতই কোনো উপযুক্ত প্রাকৃতিক বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাৎ হোসেন জানান, বিলুপ্তপ্রায় প্রাণীটিকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতের পর বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে এবং বন্যপ্রাণী আইন অনুযায়ী তারা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।


আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মঠবাড়িয়ায় ৫ লাখের বেশি মানুষ থাকলেও নেই ব্লাড ব্যাংক
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পাঁচ লাখের বেশি মানুষের স্বাস্থ্যসেবায় চরম ভোগান্তি আর অনিশ্চয়তার নাম ব্লাড ব্যাংক। উপজেলায় সরকারি বা প্রাতিষ্ঠানিক কোনো স্থায়ী ব্লাড ব্যাংক বা আধুনিক রক্ত সংরক্ষণাগার না থাকায় জরুরি মুহূর্তে রোগীদের স্বজনদের ছুটতে হয় দিশেহারা হয়ে। সময়মতো রক্ত না পেয়ে অনেক সময় সংকটাপন্ন রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে।
মঠবাড়িয়ায় ৫ লাখের বেশি মানুষ থাকলেও নেই ব্লাড ব্যাংক
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে এখন পর্যন্ত ৬২৪ জনকে আটক করা হয়েছে।
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
বিকল ট্রলারে ৫ দিন ভাসতে থাকা ১৮ জেলেকে উদ্ধার
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন সাগরে মাছ ধরার ট্রলার বিকল হয়ে পাঁচদিন ধরে ভেসে থাকার পর ১৮ জেলেকে উদ্ধার করা হয়েছে।
বিকল ট্রলারে ৫ দিন ভাসতে থাকা ১৮ জেলেকে উদ্ধার
গোসলের সময় ব্যথায় কেঁদে ওঠে ২ বছরের শিশু, কারণ জানতেই হতভম্ব স্বজনরা
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ২ বছর বয়সী ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুটির আপন চাচা নীরব হোসেনকে (১৭) হেফাজতে নিয়েছে পুলিশ। 
গোসলের সময় ব্যথায় কেঁদে ওঠে ২ বছরের শিশু, কারণ জানতেই হতভম্ব স্বজনরা
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ নেতাকর্মীকে ব্যক্তিগত অর্থায়নে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
আরও পড়ুন
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
বিয়ের আগেই গর্ভধারণ, নবজাতককে প্রেমিকের হাতে দিয়ে উধাও মা
দাউদকান্দির এই সেতু যেন ‘পুলসিরাত’
অপ্রতিম হত্যাকাণ্ড: আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী