
গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বাধীনতা চত্বরে ‘বঙ্গবন্ধু চত্বর’ লেখা ব্যানার টানিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ছাত্রলীগ নেতা নাহিদের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় স্বাধীনতা চত্বরের আগের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু চত্বর’ ঘোষণা করা হয় এবং সেখানে নতুন নামের ব্যানার টানানো হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ব্যানার টানানোর সময় ঘটনাস্থলে ৪ থেকে ৫ জনকে উপস্থিত দেখা যায়। এ সময় তাদের ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতেও শোনা যায়।
প্রকাশ্যে এভাবে চত্বরের নাম পরিবর্তন ও ব্যানার টানানোর ঘটনাটি স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি করেছে।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ব্যানারটি নামানো হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরটিভি/এমএইচজে


