ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ফোনালাপ ফাঁসের পর জেল সুপারকে বদলি

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০১:৪১ পিএম
কিশোরগঞ্জ জেলা কারাগার। ফাইল ছবি

কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার দিদারুল আলমকে রাজশাহীর কারা প্রশিক্ষণ কেন্দ্রে বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে।

বুধবার (৩ জুন) ঢাকার কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বদলির এই আদেশ দেওয়া হয়।

এক নারী কারারক্ষীর সঙ্গে আপত্তিকর কথাবার্তাসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে দিদারুলের বিরুদ্ধে।

আরও পড়ুন

মহাপরিদর্শকের আদেশে বলা হয়, বর্তমানে কিশোরগঞ্জ কারাগারের জেল সুপার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন আনোয়ারুল করিম।

জানা গেছে, জেল সুপার দিদারুল আলম তার অধীনস্থ কর্মচারী এক নারী কারারক্ষীর সঙ্গে মোবাইল ফোনে আপত্তিকর ভাষায় কথা বলেন। ওই কথোপকথনের অডিও রেকর্ডটি ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েকদিন ধরে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ভৈরবসহ সারা জেলায় তোলপাড় শুরু হয়।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবার মাঠে সক্রিয় থাকবে বিশেষ ‘কুইক রেসপন্স টিম’। একই সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদক, কিশোর গ্যাং এবং মোটরসাইকেলের বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
বয়স ৭৪ বছর। তবু দৌড়ের গতি আর উদ্যমে যেন হার মানে তারুণ্য। নরসিংদীর রায়পুরা উপজেলার আঞ্চলিক সড়ক ধরে ৪২ কিলোমিটার দৌড়াচ্ছেন খবির উদ্দিন খান। তার পেছনে ছুটছেন নানা বয়সী মানুষ।
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
আরও পড়ুন
ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় ‘বড় পরিবর্তন’
বিমানের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
আরটিভিতে সংবাদ প্রকাশের পর হবিগঞ্জ পল্লী বিদ্যুতের জিএম জিল্লুর রহমান বদলি