ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ঘুরতে নিয়ে গিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০১:১৬ পিএম
প্রতীকী ছবি

ভোলায় ১৮ বছর বয়সী এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে পুলিশ জানিয়েছে- মঙ্গলবার (২ জুন) ও বুধবার (৩ জুন) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ তুলে গত রোববার চার যুবকের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই গৃহবধূ।

গ্রেপ্তার যুককেরা হলেন ভোলা সদর উপজেলার মো. সাকিব (২৬), মো. রায়হান (২৬) ও মো. সবুজ (২৬)। এ ছাড়া আরেক আসামি এখনও পলাতক।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে ভোলা সদর উপজেলার একটি গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে। পরদিন ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ওই গৃহবধূর স্বামী একটি হত্যা মামলায় কারাগারে আছেন। এ সুযোগে ওই গৃহবধূর সঙ্গে মুঠোফোনে নিয়মিত যোগাযোগ করতে থাকেন তার স্বামীর পূর্বপরিচিত সাকিব। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। গত ৩১ মে সন্ধ্যায় ওই গৃহবধূকে বেড়াতে নিয়ে যান সাকিব। পরে গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন।

আরও পড়ুন

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউদ্দিন বলেন, গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে ওই তিন যুবককে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আরেক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
আরও পড়ুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সব পদ স্থগিত
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা পোস্ট অফিস
সরকারি চাকরিতে থেকেও এনসিপির কমিটিতে পদ!