ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে বাবার সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদ করায় ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে আহত

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৯:২৪ পিএম
ছবি: সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় বাবার সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদ করায় মলয় কান্তি বিশ্বাস নিশান (২৬) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পথরোধ করে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত শিক্ষার্থী বৃহস্পতিবার(৪জুন) বিকেলে নগরকান্দা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

আহত মলয় কান্তি বিশ্বাস নিশান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের মাস্টার্স প্রথম পর্বের শিক্ষার্থী। তিনি নগরকান্দা পৌরসভার মধ্যজগদিয়া এলাকার বাসিন্দা এবং সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা নলিনী কান্তি বিশ্বাসের ছেলে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ মে এলাকার একটি তালগাছ থেকে তাল পাড়াকে কেন্দ্র করে নলিনী কান্তি বিশ্বাসের সঙ্গে নগরকান্দা পৌরসভার জুঙ্গুরদী এলাকার বাসিন্দা আরমান হোসেনের বাকবিতণ্ডা হয়। এ সময় নলিনী কান্তিকে অকথ্য ভাষায় গালাগাল করা হলে তার ছেলে মলয় কান্তি প্রতিবাদ করেন। অভিযোগ রয়েছে, এতে ক্ষুব্ধ হয়ে আরমান তাকে দেখে নেওয়ার হুমকি দেন।

অভিযোগ অনুযায়ী, বুধবার সন্ধ্যায় মলয় কান্তি দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে বের হলে বাড়ির সামনের সড়কে একটি হাইয়েস মাইক্রোবাস দিয়ে তাদের পথরোধ করা হয়। পরে আরমান হোসেন ও তার সহযোগীরা বাঁশ দিয়ে বেধড়ক মারধর করেন। হামলায় মলয়ের মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। তার সঙ্গে থাকা বন্ধু বিকাশ পালও হামলার শিকার হন।

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহত মলয়ের মাথায় গুরুতর আঘাতের কারণে তিনটি সেলাই দিতে হয়েছে। শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিলেও তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

আহত মলয় কান্তি বিশ্বাস বলেন, বাবার সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদ করেছিলাম। সেই ঘটনার জের ধরে পরিকল্পিতভাবে আমার পথরোধ করে হামলা করা হয়েছে।

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাসমিমা আক্তার বলেন, রোগীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় আঘাতজনিত ক্ষতস্থানে তিনটি সেলাই দেওয়া হয়েছে।

এদিকে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল সামদানি আজাদ বলেন, ভুক্তভোগী প্রথমে মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন, পরে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা প্রকাশ্যে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেঘনায় ট্রলারডুবিতে নারী নিহত, একই পরিবারের ৪ সদস্য নিখোঁজ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়ের বিয়েতে আসার পথে ১৪ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় রায়েশা বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মেঘনায় ট্রলারডুবিতে নারী নিহত, একই পরিবারের ৪ সদস্য নিখোঁজ
৫ কোটি টাকার সেতুতে রডের বদলে জিআই তার ব্যবহার
নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়ন থেকে শরীফপুর ইউনিয়নে সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন হাছানহাট সংযোগ সেতুর ফুটপাতের স্ল্যাবে রডের পরিবর্তে জিআই তার দিয়ে ঢালায়ের অভিযোগ উঠেছে।
৫ কোটি টাকার সেতুতে রডের বদলে জিআই তার ব্যবহার
স্বামী পেশাদার পাখি শিকারি, প্রতিবাদে ৩ বছর ধরে বাবার বাড়িতে স্ত্রী
হবিগঞ্জের মাধবপুরে পেশাদারভাবে বন্যপ্রাণী ও পাখি শিকারের অভিযোগে স্বামীর ঘর ছেড়ে প্রায় তিন বছর ধরে বাবার বাড়িতে অবস্থান করছেন তানিয়া আক্তার নামে এক গৃহবধূ।
স্বামী পেশাদার পাখি শিকারি, প্রতিবাদে ৩ বছর ধরে বাবার বাড়িতে স্ত্রী
নবীনবরণকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪০
কলেজের আধিপত্য বিস্তার নিয়ে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
নবীনবরণকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪০
বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই
নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে দুলাভাইয়ের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ধর্ষণের শিকার ওই তরুণী (২০) বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে মামলায় উল্লেখ করা হয়েছে। 
বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই
আরও পড়ুন
জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বাথরুমে যাওয়ার কথা বলে করিডরে প্রশ্নের উত্তর খুঁজছিলেন ডাকসু নেতা, অতঃপর...
ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদরাসা: ফজলুর রহমান 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক ককটেল বিস্ফোরণ