ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

মেঘনার ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবি

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৩:৩৩ এএম
ছবি: সংগৃহীত

মেঘনা নদীর অব্যাহত ভাঙনে দিশেহারা হয়ে পড়া বরিশালের হিজলা উপজেলার ৭টি গ্রামের বাসিন্দারা মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টায় উপজেলার হিজলা-গৌরবদী ইউনিয়নের অরাকুল গ্রামে মেঘনা নদীর তীরে আয়োজিত এ মানববন্ধনে শত শত নারী-পুরুষ ও শিশুরা অংশ নেন।

হিজলা-গৌরবদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ফরিদ উদ্দিন বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব দেওয়ান মনির হোসেন।

এ সময় আরও বক্তব্য দেন বড়জালিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এস এম হুমায়ূন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল মতিন তালুকদার, সদস্যসচিব আমির বাঘা, বিএনপি নেতা এস এম ফারুক এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মহসিন সিকদার।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- হিজলা-গৌরবদী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আলম শরীফ, হুমায়ূন তালুকদার, জসিম সিকদার, আব্দুল মাজেদ আকন, আলমগীর ফকির, নূর মোহাম্মদ সরদার, বিএনপি নেতা ফারুক ফরাজী, আলাউদ্দিন বাবুর্চি, ধলু মোল্লা, জসিম মেম্বার, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মোস্তফা সিকদার, আলতাফ হোসেন জমাদ্দার ও কামাল মাঝিসহ স্থানীয় নেতাকর্মীরা।

মানববন্ধনে অরাকুল গ্রামের বাসিন্দা সালাউদ্দিন মাঝি বলেন, পিতামাতার পৈতৃক ভিটেমাটি আজ নদীগর্ভে বিলীন হওয়ার পথে। মেঘনায় বাড়িঘর হারিয়ে গেলে শেষ জীবনে কোথায় গিয়ে দাঁড়াব, তা জানি না।

তিনি ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের পাশাপাশি রাতের আঁধারে মাটি ও বালু কাটা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান মনির হোসেন বলেন, মেঘনার করালগ্রাসের বিরুদ্ধে আমাদের প্রজন্মের পর প্রজন্ম লড়াই করে যাচ্ছে। কিন্তু এই লড়াইয়ের শেষ নেই। এখনও নদীতীরবর্তী এলাকার মানুষ ঘরবাড়ি ভেঙে অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হচ্ছে। প্রকৃতির সঙ্গে সংগ্রাম করেই আমাদের বেঁচে থাকতে হচ্ছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, নদীতে বিলীন হওয়ার পর কোনো এলাকায় চর জেগে উঠলেও প্রকৃত জমির মালিকরা সেখানে যেতে পারেন না। পার্শ্ববর্তী লক্ষ্মীপুর, শরীয়তপুর ও চাঁদপুর জেলার প্রভাবশালীরা এসব চর দখল করে ভোগদখল করছে।

দেওয়ান মনির হোসেন বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বরিশালে এক জনসভায় মেঘনা নদীর ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। স্থানীয় বাসিন্দারা সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে দ্রুত স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে মেঘনা নদীর ভাঙনে আরও বহু পরিবার গৃহহীন হয়ে পড়বে এবং বিস্তীর্ণ জনপদ নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, অর্ধশত হাতবোমা বিস্ফোরণ
মাদারীপুরের কালকিনী পৌর শহরের মাছবাজারসংলগ্ন বড় ব্রিজ এলাকায় দুই মাদককারবারির মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১০ অক্টোবর) রাতে ঘটে যাওয়া এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। একের পর এক বোমা বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই মাদককারবারি মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে শনিবার রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বড় ব্রিজের দুই পাশে অবস্থান নেয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ার পাশাপাশি প্রায় অর্ধশত হাতবোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রের দাবি, মাদক ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে রনি চৌকিদার ও জহিরের পক্ষের লোকজনের মধ্যে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন। আহতদের মধ্যে রনি চৌকিদার ও আহাত সরদার রয়েছেন। এ ছাড়া নেসার উদ্দিন নামের এক পথচারীও আহত হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে কালকিনী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এ ঘটনায় বড় ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কালকিনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, মাদক ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে দুই মাদক কারবারির পক্ষের লোকজনের মধ্যে বিরোধ থেকে এ ঘটনা ঘটেছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আরটিভি/এসআর  
মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, অর্ধশত হাতবোমা বিস্ফোরণ
ঘাটাইলে ট্রাকচাপায় প্রাণ গেল সুইডেনপ্রবাসীর
টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় কাজী দেশ (২৮) নামের এক সুইডেনপ্রবাসী নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হরিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘাটাইল থানার ওসি মো. মোকছেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।  পুলিশ ও নিহতের পরিবার জানায়, কাজী দেশ উপজেলার ব্রাক্ষণশাসন গ্রামের কাজী রিপনের একমাত্র ছেলে। তিনি সুইডেনপ্রবাসী ছিলেন। কিছুদিন আগে তিনি সুইডেন থেকে দেশে এসেছেন। শনিবার রাতে কাজী দেশ মোটরসাইকেল নিয়ে উপজেলা সদর ঘাটাইল যাচ্ছিলেন। তিনি টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার হরিপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাটাইল থানার ওসি মো. মোকছেদুর রহমান জানান, শনিবার রাতে ট্রাকচাপায় কাজী দেশ নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহত যুবকের মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আরটিভি/এসআর  
ঘাটাইলে ট্রাকচাপায় প্রাণ গেল সুইডেনপ্রবাসীর
বুড়িচংয়ে নিখোঁজ মাদরাসাছাত্র ইব্রাহিমের সন্ধান চায় পরিবার
কুমিল্লার বুড়িচংয়ে চারদিন ধরে নিখোঁজ রয়েছে মো. ইব্রাহিম (১২) নামের এক মাদরাসাছাত্র। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে শিশুটির পরিবার। নিখোঁজ ইব্রাহিম উপজেলার বাকশীমূল ইউনিয়নের পাহাড়পুর গ্রামের সদাগরবাড়ির বাসিন্দা মো. মাসুদের ছেলে। সে ফকিরবাজার সুন্নিয়া আলিম মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজের পরিবার সূত্রে জানা যায়, সোমবার (৫ অক্টোবর) রাতে পড়ার টেবিলে ইব্রাহিমকে না দেখে তাকে বকাঝকা করেন তার চাচা। পরের দিন মঙ্গলবার সকালে মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সে। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা তাকে আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজ ইব্রাহিমের পরিবারের পক্ষ থেকে কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। ইব্রাহিমের চাচা মো. মামুন জানান, এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করবেন। কেউ শিশুটির সন্ধান পেয়ে থাকলে নিচের মুঠোফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। যোগাযোগ : ০১৯৯৯৬৯৫৬১৩ আরটিভি/এসআর
বুড়িচংয়ে নিখোঁজ মাদরাসাছাত্র ইব্রাহিমের সন্ধান চায় পরিবার
সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
দিনাজপুরের ঘোড়াঘাটে কহিনুর আক্তার নামে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 
সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
সারাদিন নিখোঁজ থাকার পর রাতে প্রতিবেশীর ঘরে মিললো শিশুর নিথর দেহ
প্রতিবেশী আবদুল আউয়ালের বাড়ির একটি আলনার নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির মা রাশেদা আক্তারের অভিযোগ, তার মেয়েকে হত্যা করে মরদেহ লুকিয়ে রাখা হয়েছিল।
সারাদিন নিখোঁজ থাকার পর রাতে প্রতিবেশীর ঘরে মিললো শিশুর নিথর দেহ
আরও পড়ুন
অন্যের স্ত্রীকে ঘরে নিয়ে ৭ মাসের ‘সংসার’ মসজিদের ইমামের
কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা
বরিশালে ৬৩৭ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি 
সিটিস্ক্যান মেশিনের ওপর শুয়ে টেকনিশিয়ানের বিশ্রাম, ভিডিও ভাইরাল