
দিনাজপুরের ঘোড়াঘাটে কহিনুর আক্তার নামে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রোববার (১১ অক্টোবর) সকালে তার নিজের ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
নিহত শিক্ষার্থী ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউনিয়নের বলগাড়ি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, ফোনকলের মাধ্যমে জানতে পারি ১২ বছরের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/আইএম


