ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১২:৪৭ পিএম
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে বিয়ের প্রলোভনে এক গৃহবধূকে (২৩) ছয় মাস ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে মাসুদ আলী (২৬) নামের এক যুবকের বিরুদ্ধে। বর্তমানে ওই গৃহবধূ পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

এ ঘটনায় রোববার (২৩ আগস্ট) ওই নারীর মা বাদী হয়ে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দেন।

অভিযুক্ত মাসুদ আলী উপজেলার আনাইতারা গ্রামের আলী হোসেনের ছেলে।

আরও পড়ুন

অভিযোগে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে মানিকগঞ্জ সদর উপজেলার এক ব্যক্তির সঙ্গে ওই নারীর পারিবারিকভাবে বিয়ে হয়। তার স্বামী গোড়াই এলাকার একটি শিল্পকারখানায় চাকরি করেন। এ সুবাদে গৃহবধূ বাবার বাড়িতেই অবস্থান করতেন। এ সময় অভিযুক্ত মাসুদ তাকে প্রেমের প্রস্তাব দিতেন। একপর্যায়ে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভনে ওই নারীর সঙ্গে বিভিন্ন সময় শারীরিক সম্পর্ক করেন মাসুদ। এতে ওই গৃহবধূ অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তিনি যোগাযোগ বন্ধ করে দেন। বিষয়টি মাসুদের পরিবারকে জানানো হলে তারা গর্ভের সন্তান নষ্ট করার জন্য চক্রান্ত করছেন।

ভুক্তভোগী ওই গৃহবধূ জানান, মাসুদ আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আমাকে বিয়ে না করলে আত্মহত্যা ছাড়া উপায় থাকবে না। বিচার চাইতে তাদের বাড়িতে গেলে তার মা আমাকে মারতে আসে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

আরও পড়ুন

ঘটনার পর থেকে অভিযুক্ত মাসুদের ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
হাওরের বোরো ফসলরক্ষা ডুবন্ত বাঁধ নির্মাণ কাজের প্রকল্পের স্টেশনারি মালামাল ক্রয় ও আপ্যায়ন খরচসহ আনুষাঙ্গিক বিল বাবদ ১ পারসেন্ট (ভাগ) টাকার একটি চেকের আড়াই লাখের বেশি টাকা বাহক ও সংশ্লিষ্ট কর্মকর্তার অগোচরেই উত্তোলন ও আত্মসাতের অভিযোগ উঠেছে। সম্প্রতি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
আরও পড়ুন
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
ছাত্রীর মাকে নিজের ‘আসল রূপ’ দেখালেন মাদরাসাশিক্ষক
মেয়েকে দেখার ছলে প্রায়ই সাবেক স্ত্রীর বাসায় যেতেন পলাশ, অতঃপর...
অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, পালালেন শিক্ষকসহ ৩ জন