ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই চলছে বেসরকারি হাসপাতাল

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৮:২৭ পিএম
টপটেন জেনারেল হাসপাতাল। ছবি: আরটিভি

পিরোজপুরের মঠবাড়িয়ার ধানহাটা এলাকায় অবস্থিত বেসরকারি টপটেন জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৭ জুন) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ এবং উপজেলা আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৌমিত্র সিনহা রায়ের সমন্বয়ে গঠিত একটি দল হাসপাতাল রোডসংলগ্ন ধানহাটা এলাকায় এ অভিযান পরিচালনা করে।

আদালত সূত্রে জানা গেছে, হাসপাতালটি প্রয়োজনীয় অনুমোদন ও স্বাস্থ্য বিভাগের মূল লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল। তবে ফায়ার লাইসেন্স ও ট্রেড লাইসেন্স রয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, স্বাস্থ্য বিভাগের মূল লাইসেন্স পাওয়ার আগেই হাসপাতালটি দীর্ঘদিন ধরে বিভিন্ন চিকিৎসকের মাধ্যমে সিজারিয়ান অপারেশনসহ চিকিৎসাসেবা দিয়ে আসছে। অনুমোদন ছাড়া কীভাবে এ ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৌমিত্র সিনহা রায় বলেন, অভিযানের সময় হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য বিভাগের মূল লাইসেন্স দেখাতে পারেনি। লাইসেন্স পাওয়ার আগেই হাসপাতালটির উদ্বোধন করা হয়েছে। অথচ বিধি অনুযায়ী লাইসেন্স পাওয়ার পর হাসপাতালের কার্যক্রম শুরু করার কথা।

তিনি আরও বলেন, এ কারণে ভ্রাম্যমাণ আদালত হাসপাতাল কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্রের ভিত্তিতে স্বাস্থ্য বিভাগের মূল লাইসেন্স গ্রহণের জন্য ২০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডাক্তার নেই, নদী পেরিয়ে সদরে যাওয়ার আগেই মরে ‘আদরের পশু’
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর ইউনিয়নের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি চর—মাঝের চর। উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে সুন্দরবনঘেঁষা বলেশ্বর নদের মধ্যবর্তী স্থানে জেগে ওঠা এ চরটি স্থানীয়দের কাছে ‘মাঝের চর’ নামে পরিচিত। চল্লিশের দশকে জেগে ওঠা চরটির আয়তন প্রায় ৮৪০ একর।
ডাক্তার নেই, নদী পেরিয়ে সদরে যাওয়ার আগেই মরে ‘আদরের পশু’
পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ
পাবনা শহরের লষ্করপুর টার্মিনাল এলাকায় সাংবাদিক মো. নবী নেওয়াজকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে পাবনা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।
পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ
রাতে নিখোঁজ, সকালে সড়কের পাশে মিলল যুবকের মরদেহ
চাঁদপুরের কচুয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে আজিজ হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রাতে নিখোঁজ, সকালে সড়কের পাশে মিলল যুবকের মরদেহ
২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা, শনাক্ত চোর
নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার উইবারের চুরি হওয়া ল্যাপটপ ও ক্যামেরা ২৪ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে, রেলস্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চুরির ঘটনায় জড়িত একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে কাজ করছে পুলিশ।
২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা, শনাক্ত চোর
ঢাকার দুই হাসপাতাল ও ফিলিং স্টেশনকে জরিমানা
ঢাকার ধামরাইয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি হাসপাতাল ও একটি ফিলিং স্টেশনকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ঢাকার দুই হাসপাতাল ও ফিলিং স্টেশনকে জরিমানা
আরও পড়ুন
ডাক্তার নেই, নদী পেরিয়ে সদরে যাওয়ার আগেই মরে ‘আদরের পশু’
পিরোজপুরে ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজারের বেশি
গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে হামলা করে লুট: বাবা জখম, ছেলে গুলিবিদ্ধ
এক টুকরো কাশবনে হাজারো মানুষ, নেই পরিকল্পিত বিনোদনকেন্দ্র