ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

একাধিক মামলার আসামি সজল আকন গ্রেপ্তার

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১০:৩৭ এএম
গ্রেপ্তার সজল আকন। ছবি: সংগৃহীত

খুলনার আলোচিত ‘বি কোম্পানির’ সদস্য ও একাধিক মামলার আসামি সজল আকনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল খুলনা মহানগরীর লবণচরা থানার স্লুইচগেট সংলগ্ন হাসান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

সজল আকন (৩৪) লবণচরা থানার সাচিবুনিয়া এলাকার হারুন আকনের ছেলে।

গ্রেপ্তার সজলের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় হত্যা মামলা, বিশেষ ক্ষমতা আইন ও চুরিসহ মোট চারটি মামলা বিচারাধীন রয়েছে।

এ ছাড়া ফেসবুকে ‘বি কোম্পানি’র ব্যানারে বিভিন্ন ধরনের প্রচারণার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

র‍্যাব সূত্রে জানা যায়, আসামির অপরাধমূলক কর্মকাণ্ড এবং মামলা সংক্রান্ত তথ্য বিশ্লেষণের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সজল আকনকে লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
চট্টগ্রামে চাঁদাবাজি মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার
ছাত্রলীগ নেতা ছেলেকে দেখতে থানায় গিয়ে আ.লীগ নেতা বাবাও গ্রেপ্তার
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
ভ্যানচালক সুমন হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার