শিশুদের সুরক্ষায় তামাকের প্রলোভন ও আসক্তি প্রতিরোধের আহ্বান

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৮ জুন ২০২৬ , ১১:৫৭ এএম


শিশুদের সুরক্ষায় তামাকের প্রলোভন ও আসক্তি প্রতিরোধের আহ্বান

‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার (৮ জুন ) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। 
তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল ছালাম।

আরও পড়ুন

বিশেষ অতিথি হিসেবে ছিলেন নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস ও অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরই আলম সিদ্দিকী।

র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা তামাক ও মাদক ব্যবহারের ভয়ানক ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তামাক ও নিকোটিনের আসক্তি শুধু একজন মানুষের ব্যক্তিগত জীবনই ধ্বংস করে না, বরং পুরো পরিবার ও সমাজকে অর্থনৈতিক ও শারীরিকভাবে পঙ্গু করে দেয়। বিশেষ করে বহুজাতিক তামাক কোম্পানিগুলোর নানা প্রলোভন থেকে নতুন প্রজন্ম ও শিশুদের রক্ষা করতে হবে।

অন্যান্য বক্তারা ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ উপহার দিতে সমাজের সর্বস্তরের মানুষকে, বিশেষ করে অভিভাবকদের সচেতন হওয়ার এবং তামাকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগের কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission