ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ওজু শেখানোর ছলে শিশুকে ধর্ষণচেষ্টা শিক্ষকের

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৪:৩২ এএম
গ্রেপ্তার ইসানুর। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক শিশুকে (৯) ওজু শেখানোর অজুহাতে বাথরুমে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুর (২২) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৮ জুন) দুপুরের দিকে রূপগঞ্জের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ইসানুর সুনামগঞ্জ জেলার দিরাই থানার মাছিমপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, রূপগঞ্জের একটি এলাকায় মোজাম্মেল হকের মালিকানাধীন একটি ভাড়াবাড়ির দুই কক্ষের একটি ফ্ল্যাটে বসবাস করতেন ইসানুর। তিনি ওই ফ্ল্যাটের একটি কক্ষ নিজের থাকার জন্য ব্যবহার করতেন এবং অন্য কক্ষটিতে স্থানীয় শিশু-কিশোরদের আরবি পড়াতেন। ঘটনার দিন ভুক্তভোগী শিশুটি অন্য শিক্ষার্থীদের মতো করেই ইসানুরের কাছে আরবি পড়তে তার কাছে গিয়েছিল। পড়া চলাকালীন একপর্যায়ে ওজু শেখানোর কথা বলে শিক্ষক ইসানুর শিশুটিকে কৌশলে বাথরুমে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন বাথরুম থেকে আপত্তিকর অবস্থায় ইসানুরকে ধরে ফেলেন। চরম উত্তেজিত হয়ে পড়া স্থানীয় জনতা অভিযুক্ত শিক্ষককে পিটুনি দিয়ে আটকে রাখেন। পরে খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল গিয়ে ইসানুরকে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন

ঘটনার পর ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে অভিযুক্ত আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুরকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রূপগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুকে ধর্ষণচেষ্টার সুনির্দিষ্ট অভিযোগে রূপগঞ্জ থানায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে অপরাধীর বিরুদ্ধে কঠোর ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যেই গ্রেপ্তার ইসানুরকে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সোনারগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ১৪ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলার আসামি ও মাদকসেবী মিলিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সোনারগাঁ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন আশরাফুল ইসলাম অনিক, মো. আক্তার হোসেন ও নিবির ভূঁইয়া। পুলিশ জানিয়েছে, অনিক সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য এবং নিবির জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া ডাকাতির মামলার আসামি ইলিয়াস বাবু এবং ওয়ারেন্টভুক্ত আসামি মো. সাজনুর রহমান ইমন, সাজনুর ওরফে ডাকাত সাজনুর ও মো. নকিবকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ছয়জনকে মাদকসেবী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তার ১৪ জনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আরটিভি/এমএইচজে
সোনারগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ১৪ জন গ্রেপ্তার
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ও সম্ভাবনা সম্পর্কে ইমামদের সঙ্গে মতবিনিময়
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এ প্রকল্পের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় জনগণের সম্পৃক্ততা জোরদার করার লক্ষ্যে 'কমিউনিটি লিডার রাউন্ডটেবিল’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ও সম্ভাবনা সম্পর্কে ইমামদের সঙ্গে মতবিনিময়
জমি নিয়ে বিরোধের বলি ৭ হাজার ফুলকপির চারা
মুন্সীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বিষাক্ত ওষুধ প্রয়োগ করে এক কৃষকের প্রায় ৭ হাজার ফুলকপির চারা নষ্ট করার অভিযোগ উঠেছে তার আপন দুই ভাইয়ের বিরুদ্ধে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক কাশেম মীর।
জমি নিয়ে বিরোধের বলি ৭ হাজার ফুলকপির চারা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগে মানববন্ধন
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা রোগীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত দুর্ব্যবহার, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া এবং পরবর্তীতে মিথ্যা মামলা ও মানববন্ধনের হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগে মানববন্ধন
৫১ লাখ নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও স্ত্রী, সব হারিয়ে রিকশা চালান মোস্তফা
ঝালকাঠির রাজাপুরে স্ত্রীর বিরুদ্ধে ৫১ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্য ব্যক্তির সঙ্গে চলে যাওয়ার অভিযোগ করেছেন হাফেজ মোস্তফা ফরাজী নামে এক ব্যক্তি। দীর্ঘ ১৩ বছর দুবাইয়ে প্রবাসজীবন কাটিয়ে উপার্জিত অর্থ হারিয়ে বর্তমানে ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন বলে জানিয়েছেন তিনি।
৫১ লাখ নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও স্ত্রী, সব হারিয়ে রিকশা চালান মোস্তফা
আরও পড়ুন
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, মাদরাসাশিক্ষকের ৮ বছরের সশ্রম কারাদণ্ড
শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িতের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী টুকু
শিশুকে একা পেয়ে ফাঁকা ঘরে নেওয়ার পাঁয়তারা, বৃদ্ধের দাবি রসিকতা
৯ বছরের শিশুকে পেয়ে ‘নিজেকে থামাতে পারলেন না’ বৃদ্ধ