সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ১০:২৯ এএম


সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
উদ্ধারকৃত ভারতীয় শাড়ি। ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২৬ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় শাড়ি বহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।

সোমবার (৮ জুন) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর দিকনির্দেশনায় কসবা উপজেলার চন্ডিদ্বার বিওপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ১০ পিস ভারতীয় উন্নতমানের শাড়ি এবং একটি পিকআপ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৬ লাখ ৫ হাজার টাকা।

আরও পড়ুন

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকপাচার, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে পরিচালিত বিশেষ অভিযানে এসব শাড়ি জব্দ করা হয়েছে।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission