ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশলে যুক্ত হতে চান না তিন এলাকার মানুষ, ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পিএম
ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নকে প্রস্তাবিত নতুন আরেকটি উপজেলায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের পাঘাচং রেলওয়ে স্টেশনে এ অবরোধ করা হয়। এর ফলে এক ঘণ্টা ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ থাকে।

খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামটি বাসুদেব ইউনিয়ন থেকে আলাদা করে বরিশল নামে নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে৷ এবার এই ইউনিয়নকে উপজেলা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মাছিহাতাসহ সদর উপজেলার তিনটি ইউনিয়নকে বরিশলে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে পাঘাচং রেলওয়ে স্টেশন সংলগ্ন বাজার মাঠে প্রতিবাদ সমাবেশ করে ইউনিয়নের বাসিন্দারা। এতে নেতৃত্ব দেন স্থানীয় বিএনপির নেতারা। পরে বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ জনতা রেলপথ অবরোধ করে। এর ফলে সিলেট থেকে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ও চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন পাঘাচং রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।

জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পাঘাচং গ্রামের বাসিন্দা নুরুল হুদা সরকার বলেন, সদর উপজেলা থেকে মাছিহাতা ও বাসুদেব ইউনিয়ন এবং বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নকে প্রস্তাবিত বরিশল উপজেলায় যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। কিন্তু আমরা এটি কোনোভাবেই মানব না। কোনো অবস্থাতেই আমরা বরিশলে যুক্ত হব না৷ আমাদের দাবি মানা না হলে আন্দোলন আরও দীর্ঘায়িত হবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অবরোধকারীরা রেললাইন থেকে সরে যাওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রাণ গেল কৃষক রফিক মিয়ার, এলাকায় বিক্ষোভ
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ ও তথ্য দেওয়ার জেরে কৃষক রফিক মিয়া হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। 
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রাণ গেল কৃষক রফিক মিয়ার, এলাকায় বিক্ষোভ
তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর আজ: এখনও মেলেনি বিচার, শ্রমিকরা পায়নি ক্ষতিপূরণ
ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের আজ (২৪ নভেম্বর) ১৪ বছর পূর্ণ হলো।
তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর আজ: এখনও মেলেনি বিচার, শ্রমিকরা পায়নি ক্ষতিপূরণ
পুলিশের টিয়ারশেলে মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের কালিয়াকৈর। বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
পুলিশের টিয়ারশেলে মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
শিশুদের সুস্বাস্থ্য ও মানসম্মত শিক্ষার ওপরই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে: ডেপুটি স্পিকার
সোমবার (২৩ নভেম্বর) নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলডিসি প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিশুদের সুস্বাস্থ্য ও মানসম্মত শিক্ষার ওপরই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে: ডেপুটি স্পিকার
একই দিনে জন্মদিন, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা-উপহার পেয়ে এখনও বিস্ময়ে পিয়ারুল
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা ও উপহার পেয়ে এখনও বিস্ময়ের ঘোর কাটছে না ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বাসিন্দা আমিরুল হক পিয়ারুলের।
একই দিনে জন্মদিন, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা-উপহার পেয়ে এখনও বিস্ময়ে পিয়ারুল
আরও পড়ুন
ফের মহাসড়ক অবরোধের চেষ্টা পোশাক শ্রমিকদের, এরপর যা ঘটল
ডিসেম্বরে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক বিজিবি: মহাপরিচালক
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা