জামালপুরের মেলান্দহে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) মধ্যরাতে উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়নের রায়ের বাকাই এলাকার একটি পুকুর থেকে স্থানীয়রা মরদেহ দুটি উদ্ধার করে।
এর আগে, বিকেলে পুকুরে গোসলে নেমে নিখোঁজ হয় তারা।
নিহত শিশুরা হলো বাকাই এলাকার আ. রফিকের ছেলে আল নাফি (৮) ও একই এলাকার মঞ্জু মিয়ার ছেলে ছেলে মো. রিফাত (৮)। তারা দুইজনই ঝাউগড়ায় একটি কিন্ডার গার্ডেন স্কুলে পড়াশোনা করতো।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নামে তারা। এরপর থেকে নিখোঁজ হয় নাফি ও রিফাত। অনেক খোঁজাখুঁজির পরে মধ্যরাতে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আরটিভি/আইএম




