ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

মসজিদ থেকে বেরিয়ে নিখোঁজ শিবিরের কেন্দ্রীয় নেতা

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জুন ২০২৬, ০২:২৪ পিএম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান প্রধান। ফাইল ছবি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান প্রধানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নিখোঁজ জিসানের বড় ভাই।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে উপজেলার দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায় করে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঢাকা থেকে দাউদকান্দিতে যান জিসান প্রধান। রাতে উপজেলার বিরবাগগোয়ালী গ্রামে নিজ বাড়িতে যাওয়ার কথা ছিল তার। পথে দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায় করেন। এরপর থেকেই নিখোঁজ হন তিনি। তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে সর্বশেষ গত বৃহস্পতিবার রাত ৮টা ২৯ মিনিটে সক্রিয় (অনলাইন) থাকার তথ্য দেখা গেছে। এরপর থেকে তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও পরিবারের সদস্যরা আর কোনো যোগাযোগ করতে পারছেন না। আত্মীয়-স্বজন ও পরিচিতদের সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও জিসানের সন্ধান মেলেনি।

আরও পড়ুন

এই ঘটনায় জিসানের বড় ভাই দাউদকান্দি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে নিখোঁজ নেতার মোবাইল ফোন বন্ধ এবং তার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ (নিষ্ক্রিয়) পাওয়া যাচ্ছে।

জিসান প্রধানের বড় ভাই অ্যাডভোকেট রাসেল আহাম্মেদ বলেন, গতকাল রাতে বাড়িতে আসার কথা ছিলো আমার ভাইয়ের। কিন্তু, এশার নামাজের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাই। তার ফেসবুক ডিঅ্যাক্টিভ করা হয়েছে। আমি থানায় অভিযোগ দায়ের করেছি। প্রশাসন এখন পর্যন্ত তার কোনো খোঁজ দিতে পারিনি।

দাউদকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর যুববিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফ বলেন, জিসান গতকাল ঢাকা থেকে দাউদকান্দি এসে মডেল মসজিদে এশার নামাজ পড়ে। তার গ্রামের বাড়ি উপজেলার বিরবাগগোয়ালী গ্রামে যাওয়ার কথা ছিলো। কিন্তু সে বাড়ি ফিরেনি। আমরা প্রশাসনের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা করছি।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. সামছুল আলম প্রধান বলেন, অভিযোগ পেয়েছি। সে অনুযায়ী তদন্ত চলছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লংগদুতে সার বিতরণ ব্যবস্থাপনা সিস্টেম উদ্বোধন
রাঙামাটির লংগদুতে 'উপজেলা সার বিতরণ ব্যবস্থাপনা সিস্টেম' (FDMS)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার সব সার ডিলার এবং খুচরা বিক্রেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা ও ডিজিটাল প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
লংগদুতে সার বিতরণ ব্যবস্থাপনা সিস্টেম উদ্বোধন
৩০০ পরীক্ষার্থীর ২৪৭ জনই ফেল, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ
কুমিল্লার মনোহরগঞ্জে এবারের এইচএসসি পরীক্ষায় নীলকান্ত ডিগ্রি কলেজ থেকে ৩০০ পরীক্ষার্থী অংশ নেয়। এতে ফেল করেছে ২৪৭ জন। ফলাফল প্রকাশিত হওয়ার পর উপজেলা ছাত্রদলের নেতারা ওই প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষকদের ফুলের তোড়া উপহার দিয়ে এক ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছেন।
৩০০ পরীক্ষার্থীর ২৪৭ জনই ফেল, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ
কুড়িগ্রামে মিলিবাগের আক্রমণে শুকিয়ে যাচ্ছে আমন, দিশেহারা কৃষক
থোড় আসার অপেক্ষায় ছিলেন কৃষক। কিন্তু সেই অপেক্ষা এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। সবুজ ধানগাছের পাতাগুলো প্রথমে বিবর্ণ, এরপর আগুনে পোড়া পাতার মতো শুকিয়ে যাচ্ছে। কোথাও জমির একাংশ, কোথাও আবার প্রায় পুরো ক্ষেত আক্রান্ত। চোখের সামনে শুকিয়ে যাচ্ছে আমন ধান। ফসল ঘরে তোলার আগেই লোকসানের আশঙ্কায় দিশেহারা কুড়িগ্রামের কৃষকেরা।
কুড়িগ্রামে মিলিবাগের আক্রমণে শুকিয়ে যাচ্ছে আমন, দিশেহারা কৃষক
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী বদ্ধপরিকর: এমপি ফজলুল হক মিলন
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী বদ্ধপরিকর: এমপি ফজলুল হক মিলন
ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বাধীন (২০) ও এজাজুল (২০) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। 
ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
আরও পড়ুন
কোটি টাকার মডেল মসজিদে নামাজ পড়েন না সাতজনও
মসজিদুল হারামে এক ইমামের পেছনে নামাজের প্রচলনের ১০০ বছর পূর্ণ
ফের আইনি চাপে ট্রাম্পের সাবেক এফবিআই প্রধান কোমি
পদ্মায় গোসলে নেমে দুই যুবক নিখোঁজ