ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

প্রবাস ফেরত ২ ভাইকে দেখা হলো না গৃহবধূর

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৮:৩০ পিএম
ছবি: আরটিভি

চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদের গাড়ির ধাক্কায় পারভীন আক্তার (৪৯) নামে এক অটোরিকশার যাত্রী গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার নানুপুর বাজারের উত্তর পাশে সুলতানিয়া অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, চাঁদের গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয় এবং তার একটি চোখ উপড়ে গিয়ে রাস্তায় ছিটকে পড়ে।

নিহত পারভীন আক্তার উপজেলার ধর্মপুর ইউপির আজাদী বাজারের পূর্ব পাশে বিসমিল্লাহ জামে মসজিদ সংলগ্ন ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুস সালামের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে পারভীন আক্তার তার প্রবাস ফেরত ২ ভাইকে দেখার উদ্দেশ্যে বাবার বাড়ি চাড়া লিয়া হাট যাওয়ার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা যোগে রওনা হয়েছিলেন। পথিমধ্যে নানুপুর বাজারের উত্তর পাশে সুলতানিয়া অটো রাইস মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী চাঁদের গাড়ি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয় এবং পিষে ফেলে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পারভীন আক্তার প্রাণ হারান।

এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনার পর এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করে জানান, সুলতানিয়া অটো রাইস মিলের নিজস্ব যানবাহনগুলো নিয়মনীতি তোয়াক্কা না করে সবসময় প্রধান সড়কের ওপর বা রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা হয়। যার কারণে এই সরু রাস্তায় প্রায়শই ছোটখাটো দুর্ঘটনা ঘটে থাকে।

স্থানীয়দের স্পষ্ট দাবি, আজকের এই ভয়াবহ ও প্রাণঘাতী দুর্ঘটনার জন্যেও ওই রাইস মিল কর্তৃপক্ষের অনিয়মিত গাড়ি পার্কিং সরাসরি দায়ী। রাস্তা দখল করে গাড়ি রাখার কারণেই অটোরিকশাটি চাঁদের গাড়ির সামনে পড়ে পিষ্ট হয়েছে।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে চাঁদের গাড়িটি আটক করতে সক্ষম হলেও এর চালক কৌশলে পালিয়ে গেছেন। চালককে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

রাস্তা দখল করে গাড়ি পার্কিং করার বিষয়ে রাইস মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে রাইস মিলের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্ত্রীর এমন আকস্মিক ও বীভৎস মৃত্যুর খবর পেয়ে স্বামী আব্দুস সালাম কান্নায় ভেঙে পড়েন। তার আহাজারিতে চারপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। পুলিশ মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান
ঝিনাইদহের শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। 
শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান
ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কিশোরের
ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কিশোরের
পোল্ট্রি খামারের দুর্গন্ধে খোলা আসমানে শিক্ষার্থীরা, মন গলছে না প্রবাসীর স্ত্রীর
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারপাখিয়া দাখিল মাদরাসার পাশে গড়ে ওঠা পোল্ট্রি মুরগির খামারের দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষক ও শিক্ষার্থীরা। বিকট দুর্গন্ধের কারণে অধিকাংশ সময় শ্রেণিকক্ষে পাঠদান করানো সম্ভব হচ্ছে না। যে কারণে বাধ্য হয়ে শ্রেণিকক্ষের বাইরে শিক্ষার্থীদের পাঠদান করতে হচ্ছে বলে অভিযোগ মাদরাসাটির সুপারসহ শিক্ষকদের।
পোল্ট্রি খামারের দুর্গন্ধে খোলা আসমানে শিক্ষার্থীরা, মন গলছে না প্রবাসীর স্ত্রীর
নানা সংকটে বিপর্যস্ত শরণখোলার স্বাস্থ্যসেবা
বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়ে নানা ভোগান্তির মুখে পড়ছেন উপকূলের দেড় লাখের বেশি মানুষ। ৫০ শয্যার এই হাসপাতালের মূল ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ। দেয়াল, ছাদ ও বিমে দেখা দিয়েছে বড়বড় ফাটল। কোথাও কোথাও পলেস্তারা খসে পড়েছে, বেরিয়ে এসেছে রড। বৃষ্টির সময় ছাদ দিয়ে পানি ঢুকে পড়ছে রোগীদের ওয়ার্ড ও বিভিন্ন কক্ষে।
নানা সংকটে বিপর্যস্ত শরণখোলার স্বাস্থ্যসেবা
চলনবিলে অভিযান চালিয়ে অর্ধশতাধিক বক উদ্ধার, তিন শিকারির জেল-জরিমানা
নাটোরের সিংড়া চলনবিলে অভিযান চালিয়ে ৫০টি বক পাখিসহ তিন শিকারিকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। পরে প্রকৃতিতে অবমুক্ত করা হয় বকগুলো।
চলনবিলে অভিযান চালিয়ে অর্ধশতাধিক বক উদ্ধার, তিন শিকারির জেল-জরিমানা
আরও পড়ুন
নারীর ব্যর্থ মৃত্যুদণ্ডের পর টেনেসির কারাপ্রধানের পদত্যাগ
কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
ভবনের পাইলিং কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু