ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ভবনের পাইলিং কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ভৈরব প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পিএম
ছবি : আরটিভি

কিশোরগঞ্জের ভৈরবে ৭তলা ভবনের পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শান্ত মিয়া (১৮) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) সকালে পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের গোধূলি সিটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শান্ত মিয়া ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া গ্রামের রুহুল আমিনের ছেলে।

আহতরা হলেন- একই এলাকার মৃত আব্দুল হাই মিয়ার ছেলে সোবেল মিয়া (৩৫) এবং আবুল মিয়ার ছেলে মিন্টু মিয়া (২০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোধূলি সিটি এলাকায় আরিফুল ইসলাম সেন্টু নামের এক ব্যক্তির ৭তলা ভবন নির্মাণের জন্য গত প্রায় বিশ দিন ধরে পাইলিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। শুক্রবার সকাল আনুমানিক ৮টার দিকে পাইলিংয়ের জন্য প্রায় ৭০ ফুট লম্বা একটি লোহার খাঁচা গর্তে নামানোর কাজ চলছিল। এ সময় ক্রেনের হুক হঠাৎ ছিঁড়ে গিয়ে লম্বা খাঁচাটি পার্শ্ববর্তী একটি উচ্চ ভোল্টেজের (এসটি লাইন) বৈদ্যুতিক ক্যাবলে গিয়ে পড়ে। এতে পুরো খাঁচাটি বিদ্যুৎপৃষ্ট হয়ে তিন শ্রমিক গুরুতর আহত হন।

পরে ভবনের মালিকপক্ষ ও অন্যান্য শ্রমিকরা স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শান্ত মিয়াকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত সোবেল মিয়া ও মিন্টু মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন।

প্রত্যক্ষদর্শী হাসান মিয়া জানান, সকালে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে তিনি পাইলিংয়ের কাজ দেখতে দাঁড়ান। ক্রেন ও শ্রমিকদের সহযোগিতায় লম্বা লোহার খাঁচাটি গর্তে নামানোর সময় সেটি পাশে থাকা বিদ্যুতের লাইনে জড়িয়ে যায়। এতে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিন শ্রমিক আহত হন।

ভবনের মালিক আরিফুল ইসলাম সেন্টু বলেন, শ্রমিকরা কাজ করার সময় ক্রেনের হুক ছিঁড়ে এই দুর্ঘটনা ঘটে। পর্যাপ্ত সতর্কতা মেনেই কাজ চলছিল। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু অত্যন্ত দুঃখজনক। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে, তারা ভৈরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, পাইলিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে শান্ত মিয়া নামের এক শ্রমিক মারা গেছেন। হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহত অপর দুই শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রসমালাইয়ে চেতনানাশক খাইয়ে চুরি, ১৫ ভরি সোনা উদ্ধার
রাজবাড়ীর পাংশায় জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ১৫ ভরি ১.৫৮ আনা সোনার ও ২২০ ভরি রুপার গহনা উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। এ ঘটনায় ওই জুয়েলার্সের কর্মচারী খন্দকার জায়ফুল ইসলাম লিটন (৫৯) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রসমালাইয়ে চেতনানাশক খাইয়ে চুরি, ১৫ ভরি সোনা উদ্ধার
শ্রমিক দল নেতাকে গুলি, ৫ জনকে কুপিয়ে জখম
ঢাকার সাভারের আশুলিয়ায় শ্রমিক দলের একাধিক নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের এক সহ-সভাপতিকে গুলি করেছে এবং তার সঙ্গে থাকা অন্তত পাঁচজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে।
শ্রমিক দল নেতাকে গুলি, ৫ জনকে কুপিয়ে জখম
ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনের একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুতের ঘটনায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক
৮০ বছরের বৃদ্ধাকে টেনে-হিঁচড়ে নির্জন বাড়িতে নিয়ে গেলেন বৃদ্ধ, অতঃপর...
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে ৮০ বছর বয়সি এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৭০ বছর বয়সি আরশেদ আলীর বিরুদ্ধে। 
৮০ বছরের বৃদ্ধাকে টেনে-হিঁচড়ে নির্জন বাড়িতে নিয়ে গেলেন বৃদ্ধ, অতঃপর...
নিম্নমানের ইটে কোটি টাকার সড়ক নির্মাণ, সরানোর আশ্বাস ঠিকাদারের
নওগাঁর মান্দায় সরকারি অর্থায়নে পাকা রাস্তা নির্মাণকাজে নিম্নমানের ইট ও বালু ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান বরেন্দ্র কনস্ট্রাকশনের বিরুদ্ধে। উপজেলার মান্দা ইউনিয়নের কোচড়া বাদলঘাটা হিন্দুপাড়া পাকা রাস্তা থেকে দক্ষিণ কোচড়া বাদলঘাটা পর্যন্ত ১ হাজার ৭৩০ মিটার সড়ক নির্মাণে প্রায় ১ কোটি ৬৮ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এদিকে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মোছা. পারুল দাবি করেছেন, কাজ করতে গিয়ে তিনি ইতোমধ্যে ২৪ লাখ টাকা লোকসানের মুখে পড়েছেন। একই সঙ্গে সাময়িকভাবে আনা নিম্নমানের ইটগুলো দ্রুত সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়ক নির্মাণকাজে সিডিউল অনুযায়ী মানসম্মত ইটের খোয়া ও বালু ব্যবহারের কথা থাকলেও তা যথাযথভাবে মানা হচ্ছে না বলে অভিযোগ তাদের। এক নম্বর ইটের পরিবর্তে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন এলাকাবাসী। রাস্তার সাব-বেস ও বেস টাইপের কাজেও বালু ও খোয়া সঠিক অনুপাতে মেশানো হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। কোচড়া বাদলঘাটা গ্রামের শামসুল আলম মোল্লা বলেন, ঠিকাদার রাস্তা করে চলে যাবেন, কিন্তু আমরাই এই রাস্তা ব্যবহার করব। নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করা হলে অল্প সময়ের মধ্যেই রাস্তা নষ্ট হয়ে যাবে। এতে সরকারের অর্থ অপচয় হবে। একই গ্রামের মহিদুল ইসলাম বলেন, রাস্তাটি দীর্ঘদিন অবহেলিত ছিল। সরকার প্রায় দুই কোটি টাকা বরাদ্দ দিয়েছে। কিন্তু কাজের মান দেখে মনে হচ্ছে, পাকা হওয়ার পরও রাস্তার স্থায়িত্ব নিয়ে শঙ্কা রয়েছে। গ্রামের কান্তি কুমার সরকার বলেন, সরকারি কাজে ভালো মানের উপকরণ ব্যবহার করার কথা। কিন্তু এখানে এক নম্বর ইটের পরিবর্তে দুই ও তিন নম্বর ইট দিয়ে কাজ করা হচ্ছে। এ নিয়ে দুই গ্রামের মানুষেরই আপত্তি রয়েছে। অভিযোগের বিষয়ে বরেন্দ্র কনস্ট্রাকশনের দায়িত্বপ্রাপ্ত মোছা. পারুলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাজ করতে গিয়ে তিনি ইতোমধ্যে ২৪ লাখ টাকা লোকসানের মুখে পড়েছেন। সাময়িকভাবে আনা নিম্নমানের ইটগুলো দ্রুত সরিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, ইটভাটার মালিকদের কারসাজির কারণেই এই বিভ্রান্তি তৈরি হয়েছে। আমি আগে যে ভাটা থেকে ইট নিয়েছিলাম, সেখান থেকে ইট নেওয়া বন্ধ করায় অন্য ভাটার মালিক ও স্থানীয় কিছু লোক উসকানি দিয়ে এ সমস্যা তৈরি করছে। এ বিষয়ে মান্দা উপজেলা প্রকৌশলী আব্দুল কাদেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিভাগীয় প্রধান প্রকৌশলীর লিখিত অনুমতি ছাড়া কোনো মন্তব্য করতে রাজি হননি। আরটিভি/টিআর
নিম্নমানের ইটে কোটি টাকার সড়ক নির্মাণ, সরানোর আশ্বাস ঠিকাদারের
আরও পড়ুন
মালয়েশিয়ায় বজ্রপাতে বাংলাদেশি যুবকের মৃত্যু
পলিথিন কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
মাগুরায় তেলের কারখানায় মোটরের ফিতায় জড়িয়ে শ্রমিকের মৃত্যু