ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তাকর্মীদের বেঁধে দেড় কোটি টাকার মালামাল লুট

সোনারগাঁও প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীসহ কর্মচারীদের মারধর করে হাত-পা বেঁধে নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুটের অভিযোগ উঠেছে। সংঘবদ্ধ ডাকাত দল নগদ ৩১ লাখ ৫ হাজার ৫০০ টাকাসহ প্রায় ১ কোটি ৩১ লাখ টাকার মালামাল লুট করেছে বলে দাবি করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার সাদীপুর ইউনিয়নের গঙ্গাপুর বাজার এলাকায় অবস্থিত ‘কাশ্মীর গ্রুপ’ নামের প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মারুফ হোসেনের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল পিস্তল, রামদা, চাপাতি, ছুরি, লোহার রড ও লাঠিসোঁটাসহ বিভিন্ন অস্ত্র নিয়ে প্রতিষ্ঠানের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে।

এ সময় প্রতিষ্ঠানে দায়িত্ব পালনরত নিরাপত্তাকর্মী, ব্যবস্থাপক ও মেশিন অপারেটরদের মারধর করে জিম্মি করা হয়। পরে তাঁদের হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে ডাকাত দল।

অভিযোগে আরও বলা হয়, ডাকাতরা প্রতিষ্ঠানের ক্যাশ সেকশনের দুটি সিন্দুকের তালা ভেঙে নগদ ৩১ লাখ ৫ হাজার ৫০০ টাকা লুট করে। এ ছাড়া প্রায় এক কোটি টাকা মূল্যের তামার তার, সিসি ক্যামেরার যন্ত্রাংশ, কম্পিউটার, স্মার্টফোনসহ বিভিন্ন মালামাল একটি পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়।

এ ঘটনায় প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মারুফ হোসেন সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারীক বলেন, ‘ঘটনাটি তদন্ত করা হচ্ছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হতদরিদ্র দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা!
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক হতদরিদ্র দিনমজুরের আবাসিক বিদ্যুৎ মিটারে মাত্র তিন মাসে ৫০ হাজার ৩০ টাকার বিল এসেছে। বাড়িতে একটি বাতি, একটি ফ্যান ও ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়ার মতো সীমিত বিদ্যুৎ ব্যবহার করেও এমন অস্বাভাবিক বিল আসায় বিপাকে পড়েছে ছয় সদস্যের পরিবারটি।
হতদরিদ্র দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা!
যশোরে ২২ লাখ খেজুর গাছে সমৃদ্ধির স্বপ্ন
বর্তমানে জেলায় রয়েছে ২২ লাখ ৫৯ হাজারের বেশি খেজুর গাছ। এর মধ্যে ১২ লাখেরও বেশি গাছের বয়স ৫ থেকে ১০ বছর। এসব গাছ আগামী কয়েক বছরে পূর্ণ উৎপাদনক্ষম হয়ে ওঠলে রস ও গুড় উৎপাদন কয়েক গুণ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
যশোরে ২২ লাখ খেজুর গাছে সমৃদ্ধির স্বপ্ন
ভালোবাসার টানে লক্ষ্মীপুরের সুমাইয়াকে বিয়ে করলেন চীনা যুবক
ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশের লক্ষ্মীপুরে এসে সুমাইয়া আক্তার নামে এক তরুণীকে বিয়ে করেছেন চীনা নাগরিক ফাং ওয়েনজুন। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রেখেছেন আব্দুর রহমান। ভিন্ন দেশ, ভাষা ও সংস্কৃতির ব্যবধান পেরিয়ে তাদের এই বিয়ে এলাকায় বেশ আলোচনার সৃষ্টি করেছে। নথিপত্র সূত্রে জানা যায়, চীনের জিয়াংসু প্রদেশের নাগরিক ফাং ওয়েনজুন গত ১৮ নভেম্বর ২০২৬ তারিখে লক্ষ্মীপুরে নোটারি পাবলিকের সামনে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে একটি হলফনামা দেন। হলফনামায় তিনি উল্লেখ করেন, কোনো ধরনের চাপ বা জোরজবরদস্তি ছাড়াই সম্পূর্ণ স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এরপর নিজের নতুন নাম রাখেন আব্দুর রহমান। তবে তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রে আগের নাম ফাং ওয়েনজুন বহাল রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর এলাকার চরবুতা গ্রামের বাসিন্দা সুমাইয়া আক্তার। তার বাবা মুক্তার হোসেন এবং মা তাসলিমা আক্তার। তিন ভাইয়ের একমাত্র বোন সুমাইয়া। বিয়ের পর তিনি নানার বাড়িতে বেড়াতে এসেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, চীনা নাগরিক আব্দুর রহমানের সঙ্গে সুমাইয়ার বিয়ে সম্পন্ন হয়েছে। তবে তাদের পরিচয় কীভাবে, কখন থেকে প্রেমের সম্পর্কের সূচনা এবং বিয়ের আনুষ্ঠানিকতা কীভাবে সম্পন্ন হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। ভিন্ন দেশের দুই নাগরিকের ভালোবাসা থেকে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার ঘটনাটি স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি করেছে। চীন থেকে হাজার মাইল পাড়ি দিয়ে লক্ষ্মীপুরে এসে নতুন জীবন শুরু করা এই দম্পতিকে ঘিরে এলাকায় চলছে আলোচনা। আরটিভি/এসকে
ভালোবাসার টানে লক্ষ্মীপুরের সুমাইয়াকে বিয়ে করলেন চীনা যুবক
৫ মাস পর খোলা হয়েছে পাগলা মসজিদের দানবাক্স, চলছে গণনা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স খোলা হয়েছে। দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হয়। এরপর শুরু হয়েছে দানের অর্থ গণনার কার্যক্রম। এতে অংশ নিচ্ছেন পাঁচ শতাধিক মানুষ।
৫ মাস পর খোলা হয়েছে পাগলা মসজিদের দানবাক্স, চলছে গণনা
আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
নতুন ৩৩ কেভি লাইনের তার সংযোগের কাজের জন্য আজ নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
আরও পড়ুন
যাত্রীবাহী বাসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন
নারায়ণগঞ্জে জুতার সোলের গোডাউনে আগুন
নিষিদ্ধ আ.লীগের লকডাউনেও স্বাভাবিক নারায়ণগঞ্জ
এবার খড়বোঝাই ট্রাকে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ