ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নাফনদী থেকে সাত জনকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৬:৫০ পিএম
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে দুটি ট্রলারসহ সাতজন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

সোমবার (১৫ জুন) সকাল ৮টার দিকে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনা এলাকা থেকে তাদের আটক করে নিয়ে যাওয়া হয়।

আটক জেলেরা হলেন- টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বাসিন্দা মো. ফায়সাল, সৈয়দুর রহমান, সৈয়দ আলম, মো. হেলাল, মো. জলিল, আজম উল্লাহ এবং মোহাম্মদ ফয়সাল আহমেদ।

স্থানীয় জেলে সুলতান আহমদ বলেন, সোমবার সকালে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফনদীর মোহনায় মাছ ধরার সময় মিয়ানমারের রাখাইন সীমান্ত এলাকা থেকে এসে আরাকান আর্মির সদস্যরা দুটি ট্রলারসহ সাত জন জেলেকে আটক করে নিয়ে যায়। আটক জেলেদের সবার বাড়ি শাহপরীর দ্বীপ এলাকায়।

আরও পড়ুন

তিনি বলেন, জেলেরা প্রতিদিন নাফনদীর ওই এলাকায় মাছ শিকার করেন। নদীতে নির্দিষ্টভাবে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত চিহ্নিত করা কঠিন হওয়ায় অনেক সময় জেলেরা ভুলবশত মিয়ানমার সীমান্তের দিকে চলে যান। এ সুযোগে আরাকান আর্মির সদস্যরা বিভিন্ন সময় জেলেদের ধাওয়া করে আটক করে নিয়ে যায়।

আরেক জেলে মো. আলী জানান, নাফনদী ও সাগরে মাছ ধরা এখন জেলেদের জন্য অনেক কঠিন হয়ে পড়েছে। সব সময় আরাকান আর্মির আতঙ্ক তাদের মধ্যে কাজ করে। সুযোগ পেলেই আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে অস্ত্রের মুখে জেলেদের আটক করে নিয়ে যায়। এ কারণে জেলেরা চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে জীবন-জীবিকা নির্বাহ করছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী বলেন, শাহপরীর দ্বীপ এলাকার সাত জন জেলেকে আরাকান আর্মি আটক করেছে বলে তিনি জানতে পেরেছেন। বিষয়টি নিয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ময়মনসিংহের ভালুকায় বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। 
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ক্লাসরুম যেন মরণফাঁদ
হবিগঞ্জের মাধবপুরে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে, কোথাও কোথাও বেরিয়ে এসেছে মরিচা ধরা রড। যে-কোনো সময় ছাদের অংশ ধসে পড়ার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এসব কক্ষে পাঠদান চলছে। 
ক্লাসরুম যেন মরণফাঁদ
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
হেমন্তের নির্মল আকাশে ধরা দিয়েছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা মিলছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রতন ও সাকিল আহমেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
আরও পড়ুন
নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
নৌকাসহ ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
বাবা-ছেলেসহ ৭ বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি
সীমান্তে অনুপ্রবেশকালে আরাকান আর্মির ৩ সদস্য আটক