ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বাগান দেখাতে বলে শিশুকে অপহরণের চেষ্টা, স্কুলে আতঙ্ক

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৯:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুরে দুই শিশু শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা করা হয়েছে।

রোববার (১৪ জুন) ও সোমবার (১৫ জুন) উপজেলার জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। অপহরণচেষ্টার শিকার দুই শিশু হলো উপজেলার ৫৫ নং আষ্টানী জয়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আবির ও আনিকা।

আবির জানায়, রোববার স্কুলের টিফিনের সময় বাড়ি থেকে আসার পথে মোটরসাইকেলে থাকা তিনজন লোক লটকন বাগান দেখাতে বলে আমাকে জোর করে মোটরসাইকেলে উঠায়। পরে আমি জোরাজোরি করে মোটরসাইকেল থেকে নেমে পড়ি।

ওই স্কুলের অন্য আরেক শিক্ষার্থী আনিকা বলেন, স্কুল ছুটির পরে আমি বাড়ি যাওয়ার সময় পথে মোটরসাইকেলে থাকা তিনজন লোক আমাকে তুলে নিতে চায়। এ ঘটনার পর স্থানীয় অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন কুমার চৌধুরী জানান, আমার বিদ্যালয়ের দুইজন শিক্ষার্থীর কাছ থেকে অপহরণচেষ্টার চেষ্টার কথা শুনে উপজেলা শিক্ষা কর্মকর্তার সাথে আলোচনা করে মঙ্গলবার (১৬ জুন) শিবপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

শিবপুর উপজেলা শিক্ষা অফিসার কবিরুল ইসলাম বলেন, এ ঘটনায় শিবপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে সতর্কতা ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, এ ঘটনায় শিবপুর মডেল থানা একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন বলেন, ঘটনাটি অবগত হওয়ার পর এলাকায় পুলিশের টহলের জন্য শিবপুর মডেল থানার ওসি কোহিনূর মিয়াকে বলা হয়েছে। স্কুল চলাকালীন রাস্তায় গ্রাম পুলিশদের টহল দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। তাছাড়া শিশুরা স্কুলে আসা যাওয়ার সময় অভিভাবক ও এলাকাবাসীর সচেতন থাকতে হবে। এ উপলক্ষে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুলগুলোতে অভিভাবক সমাবেশ করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর নির্দেশে দুখু মিয়ার পাশে দাঁড়াল প্রশাসন
সতীনকে ফাঁসাতে নিজের মেয়েকে পুকুরে চুবিয়ে হত্যা, অতঃপর...
‘জলপরী’ দেখতে পাঁচ দিন ধরে পুরনো পুকুরে ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান