ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন আ.লীগ কর্মীরা, অতঃপর...

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৯:৪৪ এএম
নওগাঁয় মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: আরটিভি

নওগাঁর মহাদেবপুরে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে উপজেলার নওহাটা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রাতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মান্দা উপজেলার দক্ষিণ মৈনম এলাকার সবের আলীর ছেলে মানিক (৩৮), একই উপজেলার চকভবানী এলাকার এরশাদ আলীর ছেলে আসিকুর রহমান (২৭) ও নওগাঁ সদর উপজেলার বক্তারপুর এলাকার আজিজুল হাসানের ছেলে রাশেদ আহমেদ পাপ্পু (৩০)।

আরও পড়ুন

গ্রেপ্তারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ দলের কর্মী হলেও তাৎক্ষণিকভাবে তাদের পদ-পদবি জানা যায়নি।

নওগাঁ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে মহাদেবপুর উপজেলার নওহাটা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যরা জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে দ্রুত অভিযান চালায় এবং তিনজনকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বুধবার (১৭ জুন) তাদের আদালতে সোপর্দ করা হবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
‘কাজ দেওয়ার’ কথা বলে ফ্ল্যাটে ডেকে নেওয়া হয় তরুণীকে, অতঃপর... 
সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫
চার্চের ঘণ্টা চুরির ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪
ফেসবুকে অস্ত্র দেখিয়ে ভিডিও, সুইট গ্রুপের প্রধানসহ গ্রেপ্তার ২