ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে বৃদ্ধের মৃত্যু, মালিক গ্রেপ্তার

সোনারগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৭:৫১ পিএম
ছবি: আরটিভি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে চাঞ্চল্যকর মোহাম্মদ ফয়জল (৫৫) হত্যা মামলার প্রধান আসামি এবং ওই প্রতিষ্ঠানের মালিক সজিব আহম্মেদ ওরফে সাদ্দামকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে কুমিল্লা সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সজিব আহাম্মেদ সোনারগাঁ উপজেলার মনারবাগ এলাকার বাসিন্দা এবং উপজেলার হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় অবস্থিত ‘এভারগ্রিন’ মাদক নিরাময় কেন্দ্রের মালিক।

আরও পড়ুন

জানা গেছে, গত ৩ জুন সোনারগাঁয়ের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকার ‘এভারগ্রিন’ মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন ফয়জুল মিয়াকে নির্মমভাবে নির্যাতন করা হয়। ওই নির্যাতনের ফলেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনার পর নিহতের মেয়ে নুরজাহান বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা করেন, যেখানে মাদক নিরাময় কেন্দ্রের মালিক সজিবকে প্রধান আসামি করা হয়। ঘটনার পর থেকেই সজিব এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশ টিম অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে পলাতক আসামিকে গ্রেপ্তার করার জন্য সোচ্চার ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে অবশেষে কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যেই তাকে সাত দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঠোঁট-তালুকাটা শিশুদের মুখে হাসি ফোটাতে শাহরাস্তিতে মানবিক উদ্যোগ
একটি শিশুর মুখে হাসি, একটি পরিবারের বুকে স্বস্তি— এই প্রত্যাশাকে সামনে রেখে ঠোঁট ও তালুকাটা শিশুদের পাশে দাঁড়িয়েছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে অবস্থিত মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টার।
ঠোঁট-তালুকাটা শিশুদের মুখে হাসি ফোটাতে শাহরাস্তিতে মানবিক উদ্যোগ
শেরপুরের ২ উপজেলায় পাখি শিকার বন্ধে অভিযান
পাখি শিকার বন্ধে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শেরপুর, শেরপুর বার্ড ক্লাব এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন এর উদ্যোগে সদর ও নকলা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
শেরপুরের ২ উপজেলায় পাখি শিকার বন্ধে অভিযান
হারিয়ে যাওয়ার ৫০ বছর পর পাকিস্তান থেকে ভাইদের কাছে ফিরলেন পরী বেগম
দীর্ঘ ৫০ বছরের বিচ্ছেদ। শৈশবে হারিয়ে যাওয়া, মানব পাচারকারী চক্রের কবলে পড়ে ভারত হয়ে পাকিস্তানে চলে যাওয়া। এরপর কেটে গেছে জীবনের পাঁচটি দশক।
হারিয়ে যাওয়ার ৫০ বছর পর পাকিস্তান থেকে ভাইদের কাছে ফিরলেন পরী বেগম
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
আরও পড়ুন
সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫
আকর্ষণীয় বেতনে ঢাকার পাঁচতারকা হোটেলে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন
মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদীতে অভিযান, ৫০ হাজার মিটার জাল জব্দ করে ধ্বংস
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬