ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির ব্যর্থতা: সেতুমন্ত্রী

মুন্সিগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০১:২৪ পিএম
ছবি: আরটিভি

একটি নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (২৩ জুন) সকালে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চর গলগলিয়া এলাকায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত রেলসেতুর ঢাকা প্রান্তের ভায়াডাক্টের নিচে বাংলাদেশ রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নিষিদ্ধ দল নিয়ে আমি মন্তব্য করতে চাই না। দলটি এক সময় রাজনৈতিক দল ছিল, কিন্তু জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়ে আজ তারা পরিত্যক্ত, জনগণ কর্তৃক বর্জিত এবং সর্বশেষ নিষিদ্ধ। নিষিদ্ধ মানে নিষিদ্ধই।

তিনি বলেন, একটি রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়াকে জাতি যেভাবে দেখেছে, তা স্পষ্ট। জনগণের দাবি ও গণঅভ্যুত্থানের মাধ্যমেই দলটি নিষিদ্ধ হয়েছে। জনগণই তাদের দেশ ছাড়তে বাধ্য করেছে। রাজনৈতিক দলের বৈধতা জনগণ দেয়—এখন জনগণ ও আইন উভয়ই তাদের নিষিদ্ধ করেছে। তাই এ বিষয়ে কথা না বলাই শ্রেয়।

এ সময় মন্ত্রী সরকারি জমি ব্যবহারে নবায়নযোগ্য জ্বালানির পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকা সরকারি জমি চিহ্নিত করা হচ্ছে। এক একরের বেশি ও কম জমি আলাদাভাবে শ্রেণিবদ্ধ করা হচ্ছে এবং তিন একরের বেশি জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী জানান, তিন একরের বেশি জায়গায় এক মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এসব জায়গায় সোলার প্যানেল স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ স্থানীয়ভাবে ব্যবহারের পাশাপাশি জাতীয় গ্রিডেও সরবরাহ করা হবে।

অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এবং পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
আরও পড়ুন
সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল: সড়কমন্ত্রী
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
দেশের অধিকাংশ ড্রাইভার ‘ফিটনেসবিহীন’: সড়কমন্ত্রী
জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী