ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

পুঠিয়ায় পেঁয়াজের বাজারে ধস, দিশেহারা কৃষক

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১২:৫১ পিএম
ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়া উপজেলায় পেঁয়াজের বাজারে ব্যাপক দরপতনে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। উৎপাদন খরচ বৃদ্ধি, সংরক্ষণজনিত ক্ষতি এবং বাজারে অস্বাভাবিক মূল্যহ্রাসের কারণে এবার বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়েছেন পেঁয়াজ চাষিরা।

কৃষকদের অভিযোগ, অন্যান্য বছর এ সময়ে প্রতি মণ পেঁয়াজ ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকায় বিক্রি হলেও বর্তমানে জাতভেদে মাত্র ৮০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি করতে হচ্ছে। গত বছরের তুলনায় প্রতি মণে দাম কমেছে প্রায় ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা।

চাষিরা জানান, দীর্ঘদিন সংরক্ষণে রাখার ফলে পেঁয়াজ শুকিয়ে ওজনে কমে যাচ্ছে। পাশাপাশি অনেক পেঁয়াজ পচেও নষ্ট হচ্ছে। এর সঙ্গে বাজারে ওজন নিয়ে কারসাজির অভিযোগও রয়েছে। সব মিলিয়ে উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে তাদের।

বানেশ্বর হাটে পেঁয়াজ বিক্রি করতে আসা কৃষক আব্দুল মমিন বলেন, এখন এক মণ পেঁয়াজ বিক্রি করে মাত্র এক কেজি গরুর মাংস কেনা যায়। পরিবারের জন্য সবজি কিনতেও আরও এক মণ পেঁয়াজ বিক্রি করতে হয়। গত ২০ বছরের মধ্যে এই প্রথম এত কম দামে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে।

আরও পড়ুন

স্থানীয় কৃষকদের মতে, গত ১৮ থেকে ২০ বছরের মধ্যে এ সময়ে পেঁয়াজের এত কম দাম আর দেখা যায়নি। বাজারমূল্য উৎপাদন খরচের নিচে নেমে যাওয়ায় তারা হতাশ হয়ে পড়েছেন। অনেক কৃষক ঋণ নিয়ে চাষাবাদ করেছেন। ফলে বর্তমান পরিস্থিতিতে তাদের আর্থিক সংকট আরও ঘনীভূত হয়েছে।

খায়রুল ইসলাম নামে এক ব্যবসায়ী বলেন, অন্য বছরের তুলনায় এবার এ সময়ে পেঁয়াজের সরবরাহ বেশি। এ বছর প্রচুর পেঁয়াজ উৎপাদন হয়েছে। কৃষকরা ঘরে পেঁয়াজ রাখতে পারছেন না, পচে নষ্ট হচ্ছে। যার দুই মণ পেঁয়াজ বিক্রি করার কথা, সে পাঁচ মণ বিক্রি করছে। এতে বাজারে সরবরাহ বেড়ে দাম কমে গেছে। মোকামে বেশি দামে বিক্রি করতে না পারলে আমরা বেশি দামে কিনতেও পারব না।

কৃষকরা পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং পেঁয়াজ আমদানি বন্ধের দাবি জানিয়েছেন। পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা কৃষি অফিসর স্মৃতি রানী সরকার বলেন, বাজারে পেঁয়াজের জোগান বেশি থাকায় দাম কমেছে। অনেকের পেঁয়াজ পচে নষ্ট হচ্ছে, তাই তারা দ্রুত বেশি পরিমাণে বিক্রি করছেন। অতিরিক্ত আমদানির কারণেও দরপতন হয়েছে। তবে কিছুদিন পর দাম বাড়তে পারে বলে আশা করছি।

রাজশাহীর সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, রাজশাহীর মধ্যে পুঠিয়া দুর্গাপুর তাহেরপুর সেখানে খুব ভালো পেঁয়াজ উৎপাদন হয় এবং পুঠিয়ায় পেঁয়াজের উৎপাদন খরচটা একটু বেশি হয়। আমরা কৃষি বিপণন অধিদপ্তর সরাসরি দাম নির্ধারণের ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারিনা। ছাড়াও ওই তিন উপজেলায় প্রায় ১০০ টি পেঁয়াজ রক্ষণাবেক্ষণের জন্য কৃষকদের মাঝে ঘর দেওয়া হয়েছে। কৃষকদের জন্য কাজ করছি আশা করি কৃষকরা সামনে ভালো একটা দাম পাবেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেলেদের ট্রলারে মাছের বদলে মিলল সাড়ে ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি
বরগুনার পাথরঘাটায় মাছ ধরার ট্রলারে করে চোরাচালানের সময় পাঁচজনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় ট্রলার ও একটি কাভার্ডভ্যান থেকে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার করা হয়েছে।
জেলেদের ট্রলারে মাছের বদলে মিলল সাড়ে ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি
জাম্বুরা খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুকে ঘরে নিয়ে যান মিরাজ, অতঃপর...
ফরিদপুরের নগরকান্দায় ছয় বছর বয়সী এক মাদরাসাছাত্রী শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে মো. মিরাজ শেখ (৩৮) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা- অনাদায়ে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
জাম্বুরা খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুকে ঘরে নিয়ে যান মিরাজ, অতঃপর...
জাতিসংঘের সামনে প্রধানমন্ত্রীর দেখা পেলেন বগুড়ার রুশমী, উচ্ছ্বসিত শিক্ষক
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতিসংঘের সামনে প্রধানমন্ত্রীর দেখা পেলেন বগুড়ার রুশমী, উচ্ছ্বসিত শিক্ষক
হাসপাতালে মৃত্যুশয্যায় মা, চিকিৎসার টাকা নিয়ে উধাও ছেলে
হাসপাতালে যখন মৃত্যুযন্ত্রণায় ছটফট করছেন মা, ঠিক সেই মুহূর্তে চিকিৎসার জন্য ব্যাংকে জমানো দেড় লাখ টাকা তুলে নিয়ে সটকে পড়েছেন তার বড় ছেলে।  সম্প্রতি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করুণানগর এলাকায় ঘটা এই অমানবিক ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অর্থের অভাবে রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই মায়ের জীবন এখন চরম অনিশ্চয়তার মুখে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে ওই নারীর স্বামী মারা যান। দুই ছেলে ও দুই মেয়ের সংসারে মা তার বাবার বাড়ির ওয়ারিশি সম্পত্তি বিক্রির ১ লাখ ৫০ হাজার টাকা দুই ছেলে— মোহাম্মদ আলাউদ্দিন ও সালাউদ্দিনের নামে সোনালী ব্যাংকের একটি যৌথ অ্যাকাউন্টে জমা রেখেছিলেন। উদ্দেশ্য ছিল, ভবিষ্যতে নিজের বিপদ বা চিকিৎসার প্রয়োজনে এই অর্থ কাজে লাগবে। সপ্তাহখানেক আগে তৃতীয়বারের মতো স্ট্রোক করলে ওই নারীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে মায়ের চিকিৎসার জরুরি খরচের জন্য দুই ভাই আলাউদ্দিন ও সালাউদ্দিন সোনালী ব্যাংক কমলনগর শাখা থেকে যৌথ অ্যাকাউন্টের পুরো টাকা উত্তোলন করেন। তবে টাকা তোলার পরপরই বড় ভাই আলাউদ্দিন কৌশলে ছোট ভাই সালাউদ্দিনকে বাড়িতে পাঠিয়ে দিয়ে এলাকা থেকে গা-ঢাকা দেন। পরবর্তীতে স্বজনরা যোগাযোগের চেষ্টা করলে আলাউদ্দিন সাফ জানিয়ে দেন— মায়ের নামে থাকা জমি তার নামে লিখে না দিলে তিনি চিকিৎসার এই টাকা দেবেন না। ঘটনাটি রোববারের হলেও বুধবার সন্ধ্যায় ভুক্তভোগীর ছোট ছেলে সালাউদ্দিন বিষয়টি গণমাধ্যমকে জানান। ছোট ছেলে সালাউদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, বড় ভাই বেশ কিছুদিন ধরেই মায়ের জমি নিজের নামে লিখে নিতে চাপ দিচ্ছিলেন। কিন্তু মা রাজি হননি। এখন মায়ের জীবন-মরণ সন্ধিক্ষণে তিনি প্রতারণা করে চিকিৎসার টাকা আটকে রেখে জমি লিখে নেওয়ার শর্ত জুড়ে দিয়েছেন। টাকার অভাবে মায়ের চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, আমরা এখন চরম দিশেহারা। ঘটনাটি জানতে পেরে তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. সোলাইমান বলেন, মায়ের চিকিৎসার জন্য রাখা টাকা তুলে ছেলে চম্পট দেওয়ার ঘটনাটি অত্যন্ত অমানবিক। এমন পাষণ্ড সন্তানের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। করুণানগর এলাকার প্রবীণ বাসিন্দা আবুল কালাম আফসোস করে বলেন, মাতা-পিতার আত্মত্যাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যে সন্তান মাকে মৃত্যুর মুখে ফেলে টাকা নিয়ে পালাতে পারে, আল্লাহ যেন এমন কুলাঙ্গার সন্তান আর কারো ঘরে না দেন। প্রশাসনের উচিত এ বিষয়ে দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়া। জানা গেছে, অভিযুক্ত আলাউদ্দিন উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের করুণানগর এলাকার মৃত হানিফ বেপারীর বড় ছেলে। ব্যক্তিজীবনে তিনি দুটি বিয়ে করে আলাদা সংসার করছেন। ঘটনার পর থেকে তার মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ-জামান বলেন, ঘটনাটি অত্যন্ত অমানবিক। অসুস্থ মায়ের চিকিৎসার টাকা নিয়ে সটকে পড়া এবং শর্ত জুড়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আরটিভি/এসএস
হাসপাতালে মৃত্যুশয্যায় মা, চিকিৎসার টাকা নিয়ে উধাও ছেলে
মাদরাসাছাত্রের শরীরে ব্যথার কারণ থেকে মিলল ‘ভয়ংকর সত্য’
নড়াইলে ৮ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে হাবিবুর রহমান (১৫) নামের এক কিশোরের বিরুদ্ধে। 
মাদরাসাছাত্রের শরীরে ব্যথার কারণ থেকে মিলল ‘ভয়ংকর সত্য’
আরও পড়ুন
ফ্যামিলি ও কৃষক কার্ডে বড় সহায়তা চায় বাংলাদেশ
সার সংকট মোকাবিলায় পবা উপজেলা প্রশাসনের অভিনব উদ্যোগ
ঝিনাইদহে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন