ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু, ২ ডাম্পট্রাকে আগুন

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মে ২০২৬, ০১:৩২ পিএম
ডাম্প ট্রাকে আগুন। ছবি: আরটিভি

রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় আকরাম (৬০) নামের এক দরজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে দুইটি ডাম্পট্রাকে আগুন ধরিয়ে দেয়।

মঙ্গলবার (০৫ মে) সকাল ৮টায় ঢাকা–রাজশাহী মহাসড়কের পুঠিয়া এলাকার বিড়ালদহ মাজারের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আকরাম রাজশাহীর সরদা থানাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পেশায় দরজি ছিলেন এবং পুঠিয়ার বিড়ালদহ মাজারসংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে একটি টেইলারের দোকান পরিচালনা করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে নাশতা শেষে রাস্তা পার হচ্ছিলেন আকরাম। এ সময় নাটোরগামী বালুবাহী দুটি দ্রুতগতির ডাম্প ট্রাক সেখানে পৌঁছায়। এর মধ্যে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ক্ষোভে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন এবং দুটি ডাম্পট্রাকে আগুন ধরিয়ে দেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুঠিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় স্থানীয়রা ওই সড়কে দিনের বেলায় ডাম্পট্রাক চলাচল বন্ধ করা এবং দুর্ঘটনা রোধে স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানান।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগের উপসহকারী পরিচালক ফরহাদ হোসেন জানান, উত্তেজিত পরিস্থিতির কারণে শুরুতে ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর...
বাগেরহাটে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অপরাধে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দ্বীপ মন্ডলকে প্রত্যাহার করা হয়েছে। 
প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর...
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!
সিরাজগঞ্জের তাড়াশে সরকারি নিয়ম মেনে প্রতিবন্ধী সন্তানের ভাতার বই পাওয়ার জন্য আবেদন করেও চরম হয়রানির শিকার হচ্ছেন এক অসহায় বাবা। 
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!
ধারালো অস্ত্র দিয়ে মাদকাসক্ত যুবককে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোসেন (৩২) নামে এক মাদকাসক্ত যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও খুঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ধারালো অস্ত্র দিয়ে মাদকাসক্ত যুবককে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা
সুন্দরবনের গহীনে পাওয়া গেল ১৪ মোবাইল, ঘটনা কী?
পূর্ব সুন্দরবনের নীলবাড়িয়া বনাঞ্চলে রোববার (৪ অক্টোবর) দুপুরে বন্দরক্ষীরা অভিযান চালিয়ে ১৪টি মোবাইল ফোন সেটসহ বনদুস্যদের ফেলে যাওয়া রসদ সামগ্রী জব্দ করা হয়েছে। এ সময় ধ্বংস করা হয়েছে বনদস্যুদের বানানো একটি মাচা (টং)।
সুন্দরবনের গহীনে পাওয়া গেল ১৪ মোবাইল, ঘটনা কী?
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি জমিদার বাড়ি থেকে ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল অ্যাকশন র‌্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল
আরও পড়ুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা 
রাবিতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা
শতভাগ আবাসনের আওতায় রুয়েটের ২৪ সিরিজ, হল অ্যালোটমেন্ট প্রকাশ
ডেঙ্গুতে রামেকে আরও এক মৃত্যু, চিকিৎসাধীন ১৩৭