সাইপ্রাসে ভবনের ছাদ থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ০২:৫৯ পিএম


সাইপ্রাসে ভবনের ছাদ থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু
নিহত সৌরভ সরকার। ছবি: সংগৃহীত

ভূমধ্যসাগরের দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মো. সৌরভ সরকার (৩২) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জুন) বাংলাদেশ সময় রাত ২টার দিকে স্থানীয় একটি বহুতল ভবনের তিন তলা ছাদ থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

সৌরভ সরকার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের আরঙ্গাইল গ্রামের স্কুল শিক্ষক আব্দুর রশিদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে দেশিগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জ্ঞানেন্দ্র নাথ বসাক বলেন, সৌরভের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পরিবারের সঙ্গে যোগাযোগ করে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার সর্বাত্মক চেষ্টা করা হবে।

আরও পড়ুন

পরিবার সূত্রে জানা যায়, দেড় বছর আগে স্ত্রী ও শিশুসন্তানকে রেখে জীবিকার তাগিদে সাইপ্রাসে যান সৌরভ। সেখানে একটি কোম্পানিতে তিনি ম্যানেজার পদে কাজ করতেন। মোবাইল ফোনের মাধ্যমে তার মৃত্যুর খবরটি ভোরের দিকে পরিবারকে জানানো হয়। 

এদিকে তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission