ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফরিদপুরের সদরপুর ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির আনন্দ র‍্যালি

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজৎ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২০ পিএম
ছবি: আরটিভি

ফরিদপুরের সদরপুরে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ র‍্যালি করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে আয়োজিত এ র‍্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিশেষ করে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত সদস্য সচিব তুষার মাহমুদের নেতৃত্বে বড় মিছিল নিয়ে নেতাকর্মীদের অংশগ্রহণ কর্মসূচিতে বাড়তি প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের বাসভবনের সামনে থেকে তুষার মাহমুদের নেতৃত্বে মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে পৌঁছায়। এ সময় উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে সেখানে সমবেত হন। পরে সব মিছিল একত্র হয়ে নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে একটি সম্মিলিত আনন্দ র‍্যালি বের করে।

র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে পুরো এলাকা মুখরিত করে তোলেন। তাদের অংশগ্রহণে কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বেপারিবাড়ির মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য দেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা, যুবদল নেতা মুন্সি ইশরাত হোসেন ও আজিজুল ইসলাম নান্নু, উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ক নজরুল কবির নিরব, সদস্য সচিব তুষার মাহমুদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন ও স্বাগত জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিতে ভূমিকা রাখবেন।

বক্তারা আরও বলেন, সংগঠনকে শক্তিশালী করতে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখা জরুরি। নতুন কমিটির নেতাদের দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান তারা।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুলনায় আরটিভির উদ্যোগে তালের চারা রোপণ
পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি কমানো ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল।
খুলনায় আরটিভির উদ্যোগে তালের চারা রোপণ
নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে, ইলিশ শিকারে প্রস্তুত জেলেরা
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ (বৃহস্পতিবার) মধ্যরাতে। এরপরই নদী ও সাগরে ইলিশ শিকারে নামবেন জেলেরা। তাই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন তারা।
নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে, ইলিশ শিকারে প্রস্তুত জেলেরা
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন।  বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ১৮৫টি কেন্দ্রের ভোট গণনা শেষে এ তথ্য জানা গেছে। ফলাফল ঘোষণা করেন ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান। যেখানে ফয়সল আমীন বিজয়ী ঘোষণা করা হয়। আর দ্বিতীয় অবস্থানে রয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. দেলাওয়ার হোসেন। ১৮৫ এর মধ্যে ১৮৩ কেন্দ্রের প্রাপ্ত ফলে ধানের শীষে মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২ লাখ ২৪ হাজার ১৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লায় প্রতীকে পেয়েছেন ৯৫ হাজার ৪৫০। এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আসনটির ৩টি উপজেলার মোট ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। যা বিরতিহীন চলে বিকেল ৪টায় শেষ হয়। এ নির্বাচনে আসনটিতে ৫ জন প্রার্থী চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন। আরটিভি/এসআর
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল 
নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই মেঘনায় মা ইলিশ শিকার
ভোলার মনপুরায় মা ইলিশ শিকারে সরকারি নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই দিনের আলোতে মেঘনা নদীতে অবাধে মাছ শিকারের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে মনপুরার চারপাশের নদীতে শত শত মাছ ধরার নৌকা ও ফিশিং বোট চলাচল করতে দেখা গেছে। এ সময় মৎস্য বিভাগের কার্যকর তদারকি ও অভিযান না থাকার অভিযোগ করেছেন স্থানীয় জেলেরা। স্থানীয় জেলেদের দাবি, নিষেধাজ্ঞা চলাকালীন সময়েই অনেক ফিশিং বোট নদীতে মাছ শিকার করছে। তবে এসব নৌকার বিরুদ্ধে মৎস্য বিভাগের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অভিযান পরিচালনা করা হচ্ছে না। মনপুরার জনতা ঘাটের বাসিন্দা রফিক মাঝি বলেন,আমাদের এই ঘাটে ৭০ থেকে ৮০টি ফিশিং বোট ছিল। নিষেধাজ্ঞার মাঝামাঝি সময়ে সেগুলোর অনেকগুলো মাছ শিকারের জন্য সাগরে চলে গেছে। লতাখালী এলাকার বাসিন্দা মুজাম্মেল মাঝি বলেন,সকাল থেকে নিষেধাজ্ঞা চলার মধ্যেই শত শত নৌকায় মাছ ধরা হচ্ছে। মৎস্য কর্মকর্তারা টহল দেন না। তাঁদের টাকা দিলে তাঁরা চুপ করে থাকেন বলে আমাদের অভিযোগ। তালতলা স্লুইসগেট এলাকার বাসিন্দা নিরব মাঝি জানান, নিষেধাজ্ঞা শুরুর পাঁচ দিন পর থেকেই তাঁদের ঘাটের অসংখ্য বোট নদীতে মাছ শিকারে চলে যায়। এসব বোট বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঘাটে ফিরবে বলে তিনি দাবি করেন। তাঁর অভিযোগ, এত দিনেও এসব বোটের বিরুদ্ধে মৎস্য বিভাগের পক্ষ থেকে কোনো অভিযান পরিচালনা করা হয়নি। নিরব মাঝি আরও বলেন,নিষেধাজ্ঞা এখনো শেষ হয়নি। অথচ বৃহস্পতিবার সকাল থেকেই শত শত নৌকা মাছ শিকার করছে। কিন্তু মৎস্য অফিসের কাউকে মাঠে দেখা যাচ্ছে না। এদিকে, নিষেধাজ্ঞার মধ্যে অবাধে মা ইলিশ শিকারের অভিযোগ এবং মৎস্য বিভাগের তদারকির বিষয়ে জানতে চাইলে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জয়ন্ত কুমার অপু বলেন,মনপুরার সহকারী মৎস্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। নিষেধাজ্ঞা চলাকালে নদীতে অবাধে মাছ শিকারের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় জেলেরা। আরটিভি/এসআর
নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই মেঘনায় মা ইলিশ শিকার
রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত 
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের ইকরচালী বাজার এলাকায় ব্র্যাক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত 
আরও পড়ুন
রাতে ট্রাকভর্তি সার পাচারের চেষ্টা, আটক ২
গুলিবিদ্ধ ছাত্রদলের সাবেক নেতা সোহেল আইসিইউতে, ওসি প্রত্যাহার
ফের পেছাল ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা মামলার শুনানি
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫০০ শ্রমজীবীর মধ্যে খাবার বিতরণ