বণিক কমিটির নির্বাচন অনুষ্ঠিত 

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৯ জুন ২০২৬ , ০৯:১৯ এএম


বণিক কমিটির নির্বাচন অনুষ্ঠিত 
বণিক কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ। ছবি: আরটিভি

নোয়াখালীর হাতিয়ায় উৎসবমুখর পরিবেশে আলীবাজার বণিক কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে জাফর উল্লাহ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জামসেদুল ইসলাম টুটুল।

নির্বাচন পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রোববার (২৮ জুন) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এতে বাজারের ১২৪ জন বৈধ ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।

গত ১১ জুন নির্বাচনের তফসিল ঘোষণার পর ১১টি পদে মোট ২০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ৭টি পদে একাধিক প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। 

পরে রোববার সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্য ৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে হরিণ প্রতীক নিয়ে সর্বোচ্চ ৮০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন জাফর উল্লাহ। আর আনারস প্রতীক নিয়ে ৭৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হয়েছেন জামসেদুল ইসলাম টুটুল। 

আরও পড়ুন

এ ছাড়া সহসভাপতি পদে মো. রাশেদ ৫৮ ও ক্যাশিয়ার পদে ৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন।

নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা ও মো. আলী কলেজের অধ্যক্ষ মো. আজমীর হোসেন বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে গণনা করে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission