নিখোঁজের দুইদিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার 

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০১ জুলাই ২০২৬ , ০১:১৬ পিএম


নিখোঁজের দুইদিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার 
স্বজনদের আহাজারি। ছবি: আরটিভি

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুইদিন পর এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১ জুলাই) সকালে হাসপাতাল গেটের নিজ বাসার পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত পারভীন আক্তার (৪৬) ওই এলাকার হুমায়ুনের স্ত্রী। 

আরও পড়ুন

স্থানীয়রা জানান, সোমবার রাতে ছেলের সঙ্গে মোবাইলে শেষ কথা হয় পারভীন আক্তারের। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, রুমের জিনিসপত্রও অগোছালো অবস্থায় পড়ে ছিলো। আজ সকালে বাসার পাশে একটি ডোবায় পারভীনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। 

সখীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম মামুনুর রশীদ বলেন, প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission