ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

টিকটক দিয়ে তিন মাসে ১৫ মেয়েকে ‘ফাঁদে’ ফেলেছেন সেই চীনা নাগরিক! 

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম
গ্রেপ্তার চীনা নাগরিক চেন ইয়ং। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে ঢাকায় ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে চেন ইয়ং নামে এক চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বাংলাদেশে ভ্রমণ ভিসায় বেড়াতে এসে এই চীনা নাগরিক গত তিন মাসে এমন ১৫টি ঘটনা ঘটিয়েছেন বলে তথ্য পেয়েছে পুলিশ।

গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে ওই চীনা নাগরিককে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ওই শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষাসহ ২২ ধারায় আদালতে জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকের মাধ্যমে বিভিন প্রান্তের কমবয়সী মেয়েদের সঙ্গে পরিচিত হতেন চেন ইয়ং। পরে প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন। টিকটকে কমবয়সী মেয়েদের আবেগের ফাঁদে ফেলে ঢাকায় ডেকে নিতেন তিনি। এরপর ভুয়া বিয়ের কাগজপত্র তৈরি করে তাদের ঢাকার বিভিন্ন বাসায় আটকে রেখে করতেন ধর্ষণ। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে খোঁজখবর নিতে গিয়ে অন্তত ১৫ নারীকে বিয়ের তথ্য পাওয়া গেছে।

এদিকে, চেন ইয়ংকে গ্রেপ্তারের খবর পেয়ে বিভিন্ন বয়সী একাধিক নারী ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় সাভারের এক নারীও তাকে নিজের স্বামী বলে দাবি করেন। এসব ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। পরদিন তার বাবা মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে সোমবার রাতে নিখোঁজ শিক্ষার্থী তার বড় বোনকে ফোন করে জানায়, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়েছিল। একপর্যায়ে বিয়েসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে মানিকগঞ্জের একটি রেস্টুরেন্ট থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করে সে।

পরে ওই শিক্ষার্থীর বড় বোনের দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের ওই বাসায় অভিযান চালায় মানিকগঞ্জ সদর থানা পুলিশ। সেখান থেকে শিক্ষার্থীকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চীনা পাসপোর্ট, দুটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় জিডি হওয়ার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করে। পরে তার বড় বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার উত্তরা থেকে শিক্ষার্থীকে উদ্ধার ও চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। শিক্ষার্থীর অভিযোগ, টিকটকের মাধ্যমে পরিচয়ের পর বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে ঢাকায় নিয়ে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় চেন ইয়ংকে আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দোলন বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার ওই শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষাসহ ২২ ধারায় আদালতে জবানবন্দি রেকর্ড করা হয়েছে। ওই চীনা নাগরিক চীনে নিয়ে যাওয়ার কথা বলে দেশের বিভিন্ন এলাকায় তরুণীদের সঙ্গে সখ্যতা গড়ে তুলে ভুয়া কাগজপত্র তৈরি করে বিয়ে করেন। তবে ১৩ নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক আছে তা স্বীকার করেছেন চীনা নাগরিক। চেন ইয়ং গ্রেপ্তারের খবর প্রকাশের পর ইতোমধ্যে অনেক নারী থানায় যোগাযোগ করে নিশ্চিত হন তারা প্রতারণার শিকার হয়েছেন।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাঁদপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 
গোপালগঞ্জসহ দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী। 
চাঁদপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 
গৃহবধূর গোসলের ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে ‘টাকা দাবি’, যুবক গ্রেপ্তার
রংপুরের পীরগঞ্জে এক গৃহবধূর গোসলের দৃশ্য গোপনে মুঠোফোনে ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবির অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় সৈকত আলী (২২) নামের ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গৃহবধূর গোসলের ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে ‘টাকা দাবি’, যুবক গ্রেপ্তার
প্রেমিকাকে পোল্ট্রি মুরগি সম্বোধন করে ‘স্যরি’, সিরাজগঞ্জে প্রেমিকের বিলবোর্ড ভাইরাল
ভালোবাসার মানুষের মান-অভিমান ভাঙাতে কতজন কত কিছুই না করেন। কেউ ফুল উপহার দেন, কেউ চিঠি লেখেন, আবার কেউ করেন ব্যতিক্রমী কোনো আয়োজন। এবার আরও ব্যতিক্রম কিছু করে আলোচনা তৈরি করেছেন সিরাজগঞ্জের এক যুবক। প্রিয় মানুষের অভিমান ভাঙাতে শহরে টাঙানো হয়েছে একটি ব্যানার। তবে কে বা কারা এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন, তা এখনো জানা যায়নি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভাইরাল এক ভিডিও থেকে এ তথ্য জানা যায়। ব্যানারের লেখা অনুযায়ী, নিজেকে গরু ও তার প্রেমিকাকে পোল্টি মুরগি সম্বোধন করে ক্ষমা চেয়েছে প্রেমিক। প্রেমের এমন বিচিত্র প্রকাশে হাস্যরসের খোরাক জুগিয়েছে পুরো বিষয়টি। নেটিজেনরাও নানা আলোচনা-সমালোচনায় বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা করেছে। আসিফ আহমেদ দিগন্ত নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ভালোবাসায় অভিমান থাকবে, ভুল বোঝাবুঝি থাকবে, আবার সেই অভিমান ভাঙানোর চেষ্টাও থাকবে। এটাই তো সুন্দর!  শাহারিয়ার মোর্শেদ খান নামের এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, এমন ভালোবাসার গরু আর অভিমানী মুরগিতে ভরে উঠুক সিরাজগঞ্জ। প্রেম থাকুক, মান-অভিমান থাকুক। ভালোবাসার শহর সিরাজগঞ্জ ভালোবাসায় থাকুক। আরটিভি/এসআর
প্রেমিকাকে পোল্ট্রি মুরগি সম্বোধন করে ‘স্যরি’, সিরাজগঞ্জে প্রেমিকের বিলবোর্ড ভাইরাল
ডাল কাটতে উঠে গাছেই অজ্ঞান যুবক, অতঃপর...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাল কাটতে গিয়ে গাছের উপরেই অজ্ঞান হয়ে পড়েন রাসেল মিয়া (৩০) নামের এক যুবক। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামে এ ঘটনা ঘটে। উদ্ধারকৃত রাসেল মিয়া ওই গ্রামের মৃত মাফিজ মিয়ার ছেলে। বর্তমানে তিনি সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টায় বাড়িউড়া-কালিকচ্ছ সড়কের পাশে একটি গাছের ডাল কাটার জন্য গাছে ওঠেন রাসেল মিয়া। ডাল কাটার একপর্যায়ে তিনি হঠাৎ গাছের উপরেই অজ্ঞান হয়ে পড়েন। এ সময় অচেতন অবস্থায় তিনি গাছের ডালের সঙ্গে আটকে থাকেন। এ সময় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধারের চেষ্টা করলেও গাছের উচ্চতা এবং তার অচেতন অবস্থার কারণে নিরাপদে নিচে নামানো সম্ভব হয়নি। পরে বিষয়টি সরাইল ফায়ার সার্ভিস স্টেশনকে জানানো হয়। খবর পেয়ে সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দীর্ঘ দুই ঘণ্টার অভিযান চালিয়ে তাকে নিরাপদে গাছ থেকে নামিয়ে আনে। সরাইল ফায়ার স্টেশনের সাব-অফিসার ইদ্রিস আলী শেখ জানান, খবর পাওয়ার পরপরই তাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর যুবকটিকে গাছ থেকে নামিয়ে আনা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আরটিভি/টিআর
ডাল কাটতে উঠে গাছেই অজ্ঞান যুবক, অতঃপর...
টুঙ্গিপাড়া থানায় হামলায় ২১ কোটি টাকার ক্ষতি, মামলায় আসামি ৮০২৬
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।
টুঙ্গিপাড়া থানায় হামলায় ২১ কোটি টাকার ক্ষতি, মামলায় আসামি ৮০২৬
আরও পড়ুন
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিলেন বিমানের কর্মকর্তা
জামায়াত নিয়ন্ত্রিত এনসিপি কখনও ১১ দলীয় জোট ছাড়তে পারবে না: আবু হানিফ
মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী