ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

কাভার্ড ভ্যান চাপায় নারী ও শিশুসহ নিহত ২

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৩:৩১ পিএম
ছবি : আরটিভি

মাদারীপুরের শিবচরে কাভার্ড ভ্যানের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের যাত্রী বিথি আক্তার নীলপরি (৩৫) ও আয়শা (৮) নামে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার শিবচর উপজেলার ২য় খণ্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এ দিন নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত ভ্যানযোগে নিহত বিথি আক্তার, আয়শাসহ কয়েকজন পার্শবর্তী কুতুবপুর এলাকায় একটি বিবাহ অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথিমধ্যে মোড়লকান্দি এলাকায় শিবচর-কুতুবপুর আঞ্চলিক সড়কে পিছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই বিথি আক্তার নীলপরি ও তার দেবরের মেয়ে শিশু আয়শার মৃত্যু ঘটে। এতে আরও অন্তত ৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনকে আশংকাজনক অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহত বিথি আক্তার (নীলপরি) দ্বিতীয় খণ্ড ইউনিয়নের মাদবরকান্দি এলাকার খাইরুল মাদবরের স্ত্রী ও আয়শা হারুন মাদবরের মেয়ে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ময়মনসিংহের ভালুকায় বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। 
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
আরও পড়ুন
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
কুমিল্লায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫
সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর