ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

পিকআপ ভ্যান থেকে কোটি টাকা মূল্যের নকল সিগারেট জব্দ

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৯:২৯ পিএম
পিকআপ ভ্যানে অভিযান চালিয়ে নকল সিগারেট জব্দ : ছবি আরটিভি

মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকায় পিকআপ ভ্যানে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) বিকেল ৫ টার দিকে এই অভিযানে পিকআপ চালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মাদারীপুর সদর থানার উপ-পরিদর্শক জিয়াউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদি এলাকার একটি সরু রাস্তা থেকে একটি পিকআপ ভ্যান অভিযান চালানো হয়। এ সময় পিকআপ ট্রাকের ভেতরে বিভিন্ন ব্রান্ডের ১১০ কার্টুন নকল সিগারেট উদ্ধার করা হয়। পরে ভ্যাট ও শুল্ক বিভাগের কর্মকর্তাদের ঘটনাস্থলে ডাকা হলে তারা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সিগারেটগুলো নকল বলে নিশ্চিত করেন। তারা এর আনুমানিক বাজার মূল্য ১ কোটি টাকা বলে জানিয়েছেন।

আরও পড়ুন

এই ঘটনায় জড়িত সন্দেহে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লোকমান খারকান্দি গ্রামের মোরশেদ মিয়ার ছেলে ও পিকআপচালক নাদিম মিয়া (২৭), মাদারীপুর সদর উপজেলার ব্রাহ্মন্দী এলাকার মৃত আদেল উদ্দিনের ছেলে আতাহার মিয়া (৬২) এবং রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঠালবাড়ি গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোহাম্মদ সোহেল রানা (৫৪) গ্রেপ্তার করা হয়।

জব্দকৃত সিগারেটের মধ্যে ফিফটি ফিফটি ব্র্যান্ডের ১০৫ কার্টুন এবং ওসাকা ব্র্যান্ডের ৫ কার্টুন সিগারেট রয়েছে। এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

ওসি আবুল কালাম আজাদ আরো বলেন, এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিগারেট বোঝাই পিকআপটি থানার হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে আইনি কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও বলেন, নকল তামাকজাত পণ্যের অবৈধ ব্যবসা শুধু সরকারি রাজস্ব ক্ষতিগ্রস্ত করে না, তার সাথে জনস্বাস্থ্য ও বৈধ ব্যবসার জন্যও বড় হুমকি তৈরি করে। এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুছাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও বামনী নদীর অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়নে ৭৫১ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ের একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে: মীর শাহে আলম
ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলম। 
হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে: মীর শাহে আলম
গরুর ঘাস কাটতে মাঠে যায় ১৪ বছরের কিশোরী, অতঃপর...
সাতক্ষীরার কলারোয়ায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. জিয়ারুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গরুর ঘাস কাটতে মাঠে যায় ১৪ বছরের কিশোরী, অতঃপর...
জামিনে বেরিয়েই হামলার শিকার আসামি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম হত্যা মামলার আসামি মিরাজুল ইসলাম জামিনে মুক্তি পাওয়ার পরপরই সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। মুমূর্ষু ও অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামিনে বেরিয়েই হামলার শিকার আসামি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
মৃত্যুর এক যুগ পরও মামলার আসামি সাবেক এমপি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়িতে মারামারির ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় প্রয়াত সাবেক সংসদ সদস্য সুলতান-উল-কবির চৌধুরীকে আসামি করার ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রায় একযুগ পর সংঘটিত একটি ঘটনার মামলায় তার নাম আসামি হিসেবে থাকায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা ও সমালোচনা চলছে।
মৃত্যুর এক যুগ পরও মামলার আসামি সাবেক এমপি
আরও পড়ুন
স্কুলে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাং, অতঃপর...
মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩
‘বেশি লাভের আশায়’ রেখে কোল্ড স্টোরেজেই ১৫ হাজার বস্তা আলু পচে নষ্ট
দিনে ভাঙারি ব্যবসা, রাতে চুরি!