ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষার ফরম পূরণে বেশি টাকা আদায়ের ঘটনায় ইউএনওর হস্তক্ষেপ, অতঃপর...

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০২:১৪ পিএম
ছবি: আরটিভি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণে সরকার নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা এই তিন বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ৮ হাজার টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকেরা। এ নিয়ে বিদ্যালয়টিতে অভিভাবকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

অভিভাবকদের অভিযোগ, সরকার নির্ধারিত ফি অনুযায়ী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে বোর্ড ও কেন্দ্র ফিসহ ২ হাজার ৪৩৫ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ২ হাজার ৩১৫ টাকা করে দেওয়ার কথা। অথচ বিদ্যালয় কর্তৃপক্ষ প্রত্যেক শিক্ষার্থীর কাছে ৮ হাজার টাকা দাবি করছে। এতে বিভাগ ভেদে নির্ধারিত ফির চেয়ে ৫ হাজার ৫৬৫ থেকে ৫ হাজার ৬৮৫ টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ দাবি করা হচ্ছে।

এ ঘটনায় ভুক্তভোগী এক অভিভাবক সোহরাব হোসেন জানান, তার মেয়ে ছামিহা ইসলাম বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের প্রথম রোলধারী শিক্ষার্থী। এসএসসি নির্বাচনি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়ার পর ফরম পূরণ করতে গেলে বিদ্যালয় থেকে ৮ হাজার টাকা দাবি করা হয়। কিন্তু তিনি ৩ হাজার ৫০০ টাকা দিতে চাইলেও মেয়ের ফরম পূরণ করা হয়নি। পরে বিষয়টি সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মাহমুদ হাসানের কাছে জানালে তিনি ব্যক্তিগত উদ্যোগে ওই শিক্ষার্থীর ফরম পূরণের ব্যবস্থা করেন। এ জন্য ইউএনওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওই অভিভাবক।

বাসাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণসহ মোট ৮ হাজার টাকা নেওয়া হচ্ছে। এর মধ্যে তিন মাসের অগ্রিম কোচিং ফি, মডেল টেস্ট ফি, অনলাইন ফি ও বোর্ডের ফরম পূরণের ফি অন্তর্ভুক্ত রয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করেই এ অর্থ নির্ধারণ করা হয়েছে। আমরা কোনো অতিরিক্ত অর্থ আদায় করছি না। তবে দরখাস্ত করে অনেক শিক্ষার্থী এর থেকে অনেক কম টাকা দিয়ে ফরম ফিলাপ করেছে।

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদ হাসান বলেন, নির্ধারিত ফির বাইরে কোনো বিদ্যালয় অতিরিক্ত ফি আদায় করতে পারবে না। এর ব্যত্যয় কোনো বিদ্যালয় ঘটালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আজ যে শিক্ষার্থীর অভিভাবক এসেছিলেন, সে বিদ্যালয়ের প্রথম রোলধারী ও মেধাবী শিক্ষার্থী। আমি ব্যক্তিগতভাবে তার ফরম পূরণের ব্যবস্থা করে দিয়েছি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা
সুনামগঞ্জ পৌর শহরে কুড়িয়ে পাওয়া প্রায় তিন ভরি স্বর্ণালংকার মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আমির উদ্দিন (৩৫) নামের এক চানাচুর বিক্রেতা। তার সততায় মুগ্ধ হয়ে স্বর্ণালংকারের মালিক তাকে পাঁচ হাজার টাকা উপহার দিয়েছেন।
কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা
সীমান্তের রাজা পাহাড় এলাকায় অভিযান, মিলল বিপুল ভারতীয় পণ্য
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী রাজা পাহাড় এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় বডি স্প্রে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
সীমান্তের রাজা পাহাড় এলাকায় অভিযান, মিলল বিপুল ভারতীয় পণ্য
মাভাবিপ্রবির মেডিকেল সেন্টার নিজেই ‘অসুস্থ’
প্রায় ছয় হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যসেবার অন্যতম ভরসাস্থল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) মেডিকেল সেন্টার। অথচ চিকিৎসক সংকট, ইনডোর শয্যার অভাব, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকা, ল্যাব টেকনিশিয়ান ও সহযোগী জনবল সংকটসহ নানা সমস্যায় জর্জরিত প্রতিষ্ঠানটি। দীর্ঘদিন ধরে এসব সমস্যার সমাধান না হওয়ায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা।
মাভাবিপ্রবির মেডিকেল সেন্টার নিজেই ‘অসুস্থ’
‘পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার’
সীমান্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথা জানিয়ে বিজিবির এই কমান্ডার বলেন, বর্তমানে সিসিটিভি ক্যামেরা, সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস ও ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে। দুর্গম ও নদীতীরবর্তী এলাকায় বিশেষ এটিভি যান ব্যবহার করা হচ্ছে। জনবল বাড়িয়ে প্রতিটি বিওপির নিয়মিত চারটি টহলের পাশাপাশি বিশেষ টহলও পরিচালনা করা হচ্ছে।
‘পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার’
স্বাভাবিক ছন্দে গোপালগঞ্জ, বেড়েছে কর্মব্যস্ততা
স্বাভাবিক ছন্দে ফিরেছে গোপালগঞ্জের সার্বিক জনজীবন। স্কুল-কলেজ থেকে শুরু করে খুলেছে দোকানপাট, অফিস-আদালত, ব্যাংক-বীমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানও। তবে স্বাভাবিক কার্যক্রম ফিরতে শুরু করলেও সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতংক রয়েছে।
স্বাভাবিক ছন্দে গোপালগঞ্জ, বেড়েছে কর্মব্যস্ততা
আরও পড়ুন
মুন্সীগঞ্জে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
মুন্সীগঞ্জে বসতঘর পুড়ে ছাই
রাতের আঁধারে শ্রমিক দলের কার্যালয়ে আগুন
মুন্সীগঞ্জে শর্টসার্কিট থেকে বসতঘরে আগুন