ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

কর্মস্থলে যাওয়া হলো না সুমীর

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১২:৫১ পিএম
প্রতীকী ছবি

নীলফামারীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসের চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (৪ জুলাই) সকালে জলঢাকা উপজেলার কাঠালী ইউনিয়নের চৌধুরীরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমী রানী রায় (৩৫) উপজেলার পশ্চিম শিমুলবাড়ী শাল্টিতলা এলাকার শ্যামল চন্দ্র রায়ের স্ত্রী ও উত্তরা ইপিজেডের কর্মচারী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে সুমী রানী রায় স্বপন রায়ের সঙ্গে মোটরসাইকেলে কর্মস্থল নীলফামারীর উত্তরা ইপিজেডের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার কাঠালী ইউনিয়নের চৌধুরীরহাট বাজার এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা মায়ের দোয়া এন্টারপ্রাইজ নামে একটি বাসের সামনে মোটরসাইকেলটি ব্রেক করে।

আরও পড়ুন

এ সময় রাস্তার বালুর সঙ্গে চাকা স্লিপ করে মোটরসাইকেলে থাকা সুমি রানী রায় ছিটকে গিয়ে বাসের চাকার নিচে পড়ে ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হন মোটরসাইকেল চালক স্বপন রায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম গণমাধ্যমকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নেশার টাকা না পেয়ে ইট দিয়ে বাবার মাথা ফাটালেন ছেলে
খুলনার পাইকগাছায় নেশার টাকা না দেওয়ায় শহীদ গাইন (৫৫) নামে এক ভ্যক্তির মাথায় ইট দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় আমিন গাইনকে (২৩) আটক করেছে পুলিশ।
নেশার টাকা না পেয়ে ইট দিয়ে বাবার মাথা ফাটালেন ছেলে
গাজীপুরে পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে
গাজীপুর মহানগরীর ডেগেরচালা এলাকায় ম্যাট্রিক্স গার্মেন্টসে লাগা আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। 
গাজীপুরে পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে
মনপুরায় ইউপি সদস্যের হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা  
ভোলার মনপুরায় মো. শরিফ নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
মনপুরায় ইউপি সদস্যের হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা  
ঝগড়ার প্রতিশোধে শিশুকে গলাকেটে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন
শরীয়তপুরের ডামুড্যায় নিখোঁজের প্রায় ছয় ঘণ্টা পর সোয়াইফ হোসেন (সাড়ে ৩ বছর) নামে এক শিশুর বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঝগড়ার প্রতিশোধে শিশুকে গলাকেটে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন
পতিত সরকার অন্ধকার ভবিষ্যৎ রেখে পালিয়ে গেছে: তিতুমীর
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা প্রফেসর ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, পতিত সরকার এমন এক ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে, যা যুবসমাজের অনিশ্চিত ভবিষ্যৎ তৈরি করেছে। তারা এক অন্ধকার ভবিষ্যৎ রেখে পালিয়ে গেছে। পতিত সরকার জনগণের ইচ্ছা-আকাঙ্ক্ষা এবং সামনের দিকের অগ্রযাত্রার কোনো চিন্তা না করে নিজেদের লালনপালন করার এক অর্থনীতি চালু করে রেখেছিল।
পতিত সরকার অন্ধকার ভবিষ্যৎ রেখে পালিয়ে গেছে: তিতুমীর
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩
সড়ক দুর্ঘটনায় আহত হাবিপ্রবির শিক্ষার্থী সেই জিতু মারা গেছেন