ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

মোটরসাইকেল দুর্ঘটনায় আনসার কর্মকর্তা নিহত

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৮:৩৩ পিএম
মো. আলাউদ্দিন : ছবি আরটিভি

চট্টগ্রামের মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আলাউদ্দিন (৩৫) নিহত হয়েছেন।

রোববার (৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া সৈদালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আলাউদ্দিন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরবেদমা এলাকার বাসিন্দা ছিলেন।

আরও পড়ুন

স্থানীয় সুত্রে জানা গেছে, মোটরসাইকেল নিয়ে অর্থনৈতিক অঞ্চলে পরিদর্শনে যাচ্ছিলেন নিহত আনসার কর্মকর্তা মো. আলাউদ্দিন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনসার কর্মকর্তা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন।

ওসি বলেন, ডিউটিতে যাওয়ার সময় উপজেলা আনসার কর্মকর্তা নিহত হয়েছেন। অভিযুক্ত অটোরিকশা চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের পরিবারকে জানানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মৃত্যুর আগে ১৫ মিনিট আইফোন চার্জ দিয়েছিলেন তাজমিন, যা ঘটেছিল তখন
কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডে সামনে এসেছে নতুন তথ্য। মৃত্যুর আগে পদুয়ার বাজার নূরজাহান হোটেলের একটি দোকানে আইফোন চার্জ দিয়েছিলেন তাজমিন। সম্প্রতি এই তথ্য দিয়েছেন রায়া ফ্যাশন নামের দোকানের মালিক রাসেল। তিনি জানান, তাজমিন প্রথমে পাশের একটি দোকান থেকে জানতে পারে, তার দোকানে মোবাইল চার্জ দেওয়া হয়। পরে সে নিজেই রাসেলের দোকানে এসে আইফোন চার্জ দেওয়ার অনুমতি চায়। রাসেল বলেন, সে এসে বলল, আঙ্কেল, মোবাইল চার্জ দেওয়া যাবে? আমি বললাম, আংকেল, দেওয়া যাবে। পরে সে মোবাইল চার্জে দেয়। চার্জ দেওয়ার পর তাজমিনকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে বলেছিলেন বলে জানান রাসেল। প্রায় ১৫ মিনিট আইফোন চার্জ দেওয়ার সময় তাজমিন দোকানের আশপাশে হাঁটাচলা করছিল। রাসেল বলেন, আমার সঙ্গে তেমন কথা হয়নি। চার্জ হওয়ার পর মোবাইল নিয়ে সে চলে গেছে। এদিকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বুধবার (৮ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে কুমিল্লার পদুয়ার বাজারের নূরজাহান হোটেলের সামনে আইকনিক পরিবহনের একটি বাস থেকে নামে সে। এরপর হোটেলের পশ্চিম পাশে কয়েকটি স্টেশনারি দোকানের দিকে যায়। সেখানে এক দোকানির সঙ্গে কথা বলে কিছুক্ষণ পর মহাসড়কের দিকে চলে যায়। সিসিটিভি ফুটেজে আরও দেখা যায়, রাত প্রায় ১২টার দিকে বাস থেকে নামার পর তাজমীনকে দোকানের সামনে কিছু একটা দেখাতে দেখা যায়। দোকানি তাকে কিছু একটা নির্দেশ করছেন বলেও ফুটেজে দেখা গেছে। এরপর সে সেখান থেকে সরে অন্য পাশে যায়। রাত সোয়া ১২টার দিকে নূরজাহান হোটেল এলাকা ত্যাগ করতে দেখা যায় তাকে। তবে ওই এলাকা ছাড়ার পর তাজমীন কোথায় গিয়েছিল, সে বিষয়ে এখনো কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। তার চলাচলের পথ ও সিএনজিচালিত অটোরিকশাকে কেন্দ্র করে তদন্ত করছে পুলিশ। আরটিভি/এসআর
মৃত্যুর আগে ১৫ মিনিট আইফোন চার্জ দিয়েছিলেন তাজমিন, যা ঘটেছিল তখন
খেলতে গিয়ে পুকুরে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এভরী টুটু নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
খেলতে গিয়ে পুকুরে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু
মোটা অঙ্কের টাকা ‘খেয়ে’ গোপনে কর্মচারী নিয়োগ, পালিয়ে বেড়াচ্ছেন মাদরাসার সুপার
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মোটা অঙ্কের টাকার বিনিময়ে গোপনে এক কর্মচারীকে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে একটি মাদরাসার সুপারিনটেনডেন্টের (সুপার) বিরুদ্ধে। এ তথ্য ফাঁস হলে মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীদের রোষানলে পড়ে মাদরাসা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি।
মোটা অঙ্কের টাকা ‘খেয়ে’ গোপনে কর্মচারী নিয়োগ, পালিয়ে বেড়াচ্ছেন মাদরাসার সুপার
দুধকুমার নদে গোসলে নেমে ভেসে গেল ৮ বছরের শিশু
কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদে গোসলে নেমে আলমিনা (৮) নামের এক মেয়েশিশু নিখোঁজ হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটি জীবিত কিংবা মৃত খুঁজে পাওয়া যায়নি।
দুধকুমার নদে গোসলে নেমে ভেসে গেল ৮ বছরের শিশু
পল্লি চিকিৎসকের ভুল ইনজেকশনে প্রাণ গেল ৪ বছরের শিশুর
​শরীয়তপুরের জাজিরায় মনির নামে এক পল্লি চিকিৎসকের দেওয়া ইনজেকশনে সামিয়া (৪) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।
পল্লি চিকিৎসকের ভুল ইনজেকশনে প্রাণ গেল ৪ বছরের শিশুর
আরও পড়ুন
পার্বত্য চট্টগ্রামে টেকসই জ্বালানি উন্নয়নে এডিবির ঋণ সহায়তা
বাসচাপায় একসঙ্গে প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর
দুর্ঘটনায় জ্ঞান হারান মোটরসাইকেল আরোহী, পকেটে মিলল ৯৫০ পিস ইয়াবা
দুই নৌকার ভয়াবহ সংঘর্ষে কঙ্গোতে নিহত ৩০