ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আড়াই কেজি হেরোইনসহ একই পরিবারের ৪ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৯:৫৭ এএম
আড়াই কেজি হেরোইনসহ একই পরিবারের ৪ জনকে আটক করা হয়েছে। ছবি: আরটিভি

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে প্রায় ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একই পরিবারের চারজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) দুপুরে সদর উপজেলার ফুলকুড়ি সিএনবি ঘাট এলাকার বাসিন্দা ও চরবাগডাঙ্গা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. আব্দুর রহমানের বাড়ি থেকে এই হেরোইন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সার্বিক দিকনির্দেশনায় গত ১ জুলাই থেকে জেলাজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার (৫ জুলাই) মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল এবং বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তারের লক্ষ্যে সদর মডেল থানার পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশের দাবি, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার দুপুর ২টার দিকে ফুলকুড়ি সিএনবি ঘাট এলাকায় মো. আব্দুর রহমানের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় মো. আব্দুর রহমান (৫৫), তার স্ত্রী মোছা. মাসিরুন বেগম (৫০), ছেলে মো. শুকুদ্দি (৩৪) এবং মো. মাসুদ রানাকে (১৮) আটক করা হয়।

এ ঘটনায় রোববার বিকেল ৫টার দিকে সদর মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, আটক আব্দুর রহমান একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে এর আগে দুটি মাদক মামলা রয়েছে।

আরও পড়ুন

তিনি বলেন, অভিযানে আটক ব্যক্তিদের হেফাজত থেকে প্রায় ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া জব্দ করা হয়েছে ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১টি বাটন ফোন, ১টি স্বর্ণের আংটি, ৭টি রুপা ও অন্যান্য ধাতুর আংটি, ১টি ডিজিটাল ওজন মাপার মেশিন, ১টি পাসপোর্ট, ১টি ডিভিআর, ১টি হিটিং বাল্ব, ১টি ফয়েল পেপার রোল, হেরোইন শুকানোর একটি গামলা এবং মাদক বিক্রির ২৪ হাজার ৩২০ টাকা।

পুলিশ সুপার আরও বলেন, উদ্ধার হওয়া সব আলামত জব্দ করা হয়েছে। আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
দিল্লিতে আন্দোলনকারী ভেবে বিজেপি নেতার মেয়েকে আটক
রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ৪
রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াস আটক
এবার বিমান থেকে আটক অভিজিৎসহ ‘তেলাপোকা পার্টির’ শীর্ষ তিন নেতা