ফেসবুক পোস্টেই ‘টনক নড়ল’ প্রশাসনের

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ০৬:১৯ পিএম


ফেসবুক পোস্টেই ‘টনক নড়ল’ প্রশাসনের
ছবি: আরটিভি

ফেসবুক পোস্ট এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংযোগস্থল বালা বাড়ি এলাকার দীর্ঘদিনের ভাঙা একটি কালভার্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তারের উদ্যোগে সংস্কার করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) কালভার্টের সংস্কার কাজ পরিদর্শন করেন তিনি।

সম্প্রতি কালভার্টটি ভেঙে যাওয়ায় শিক্ষার্থী, অভিভাবকসহ দুই ওয়ার্ডের শত শত মানুষ চরম দুর্ভোগের মধ্যে চলাচল করছিলেন। স্থানীয়দের ফেসবুক পোস্ট এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে।

আরও পড়ুন

সংবাদ প্রকাশের মাত্র তিন দিনের মধ্যেই উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। দ্রুত সংস্কারকাজ সম্পন্ন করে কালভার্টটি জনসাধারণের চলাচলের উপযোগী করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কালভার্টটি সংস্কারের ফলে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর হয়েছে। তারা দ্রুত সেখানে একটি স্থায়ী আরসিসি কালভার্ট নির্মাণের দাবি জানান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। এরপর ইউএনওর নির্দেশনায় দ্রুত ১২ ফুট দৈর্ঘ্যের কালভার্টটি সংস্কার করা হয়েছে, যাতে এলাকাবাসীর চলাচলে আর কোনো সমস্যা না থাকে।

ইউএনও আকলিমা আক্তার বলেন, স্থানীয় মানুষের দুর্ভোগের বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। আপাতত যাতায়াত স্বাভাবিক রাখতে কালভার্টটি সংস্কার করা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে সেখানে একটি টেকসই আরসিসি কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission