ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

মাছ ধরতে গিয়ে প্রাণ হারালেন জেলে

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৯:১৯ পিএম
প্রতীকী ছবি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো. মিলন (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে নিঝুমদ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সি গ্রামসংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিলন নিঝুমদ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোল্লা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় ব্যবসায়ী নিশানের বাবা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে ঠেলা জাল নিয়ে নদীতে মাছ ধরতে যান মিলন। মাছ ধরার সময় অসাবধানতাবশত তিনি নদীর পানির স্রোতে তলিয়ে যান। কিছু দূরে অবস্থান করা অন্য জেলেরা প্রথমে বিষয়টি টের পাননি। পরে পানির ওপর তার জাল ভাসতে দেখে সন্দেহ হলে তারা খোঁজাখুঁজি শুরু করে।

আরও পড়ুন

এদিকে খবর পেয়ে স্বজনরাও ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালান। প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যার দিকে নদীর পানি কিছুটা কমে এলে মিলনের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় শামীম আল রাফি নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
শেরপুরে বার্ড ক্লাব ও শাইনের উদ্যোগে বৃক্ষরোপণ
শেরপুর বার্ড ক্লাব ও প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও প্রকৃতি-পাখির সুরক্ষায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
শেরপুরে বার্ড ক্লাব ও শাইনের উদ্যোগে বৃক্ষরোপণ
দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেল ব্যবসায়ীর
জামালপুরে দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে কাটা পড়ে আব্দুল মালেক (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 
দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেল ব্যবসায়ীর
বরিশালে উন্নয়নের গতি, পাঁচ মাসে ১৪৯ কোটি টাকার কাজ
বরিশালের ১০ উপজেলায় চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত পাঁচ মাসে সড়ক, হাটবাজার, সামাজিক অবকাঠামো, সেতু-কালভার্ট রক্ষণাবেক্ষণ এবং সেচ খাল খননসহ বিভিন্ন উন্নয়নকাজ বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এসব উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজে মোট ব্যয় হয়েছে ১৪৯ কোটি ১৮ লাখ ৬২ হাজার ১০০ টাকা।
বরিশালে উন্নয়নের গতি, পাঁচ মাসে ১৪৯ কোটি টাকার কাজ
পায়ে হেঁটে ৯৫৬ কিলোমিটার পাড়ি দিলেন মানিকগঞ্জের দুই যুবক
একপ্রান্তে দেশের সর্বউত্তরের সীমান্তবর্তী এলাকা পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা, অন্য প্রান্তে দক্ষিণের কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ। মাঝখানে পেরোতে হয়েছে একের পর এক জেলা, দীর্ঘ সড়ক আর নানা প্রতিকূলতা। সেই পথ কোনো যানবাহনে নয়, পায়ে হেঁটেই পাড়ি দিয়েছেন মানিকগঞ্জের দুই যুবক।
পায়ে হেঁটে ৯৫৬ কিলোমিটার পাড়ি দিলেন মানিকগঞ্জের দুই যুবক
আরও পড়ুন
দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেল ব্যবসায়ীর
প্রবাসে ছোট ভাইয়ের মৃত্যুর খবরে মারা গেলেন বড় ভাইও
হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
মাগুরা জেলা কারাগারের কয়েদির রহস্যজনক মৃত্যু!