ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় গলায় ইট বাঁধা নবজাতকের মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন

নেত্রকোণা সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৫:৪২ পিএম
ছবি: আরটিভি

নেত্রকোণার পূর্বধলা উপজেলার কংস নদী থেকে উদ্ধার হওয়া এক নবজাতক কন্যাশিশুর মরদেহের রহস্য উদঘাটনের দাবি করেছে জেলা পুলিশ। এ ঘটনায় ধর্ষণ, হত্যা এবং নবজাতকের মরদেহ নদীতে ফেলে দেওয়ার অভিযোগে সজল মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানা পুলিশ।

মঙ্গলবার (২৯ জুন) জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ২৯ জুন সকালে পূর্বধলা উপজেলার কংস নদীর মাইঠাপুর এলাকায় ভাসমান অবস্থায় একটি নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পূর্বধলা থানায় একটি মামলার পর পুলিশ তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং বিভিন্ন সূত্রের সহায়তায় তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে সজল মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি এক নারীকে ধর্ষণের পর গর্ভধারণ এবং পরে জন্ম নেওয়া নবজাতককে হত্যা করে নদীতে ফেলে দেওয়ার সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আইনি ব্যবস্থা নিতে তদন্ত অব্যাহত রয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মামলার তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনি কার্যক্রম চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফটিকছড়িতে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুরে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।
ফটিকছড়িতে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
আরটিভির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেন চাকরিচ্যুত প্রতিনিধি বাবু
আরটিভির নাম, লোগো, আইডি কার্ড ও ব্যুম ব্যবহার করে নোয়াখালীতে অনিয়ম, চাঁদাবাজি ও হুমকি প্রদর্শনের অভিযোগ উঠেছে চাকরিচ্যুত সাবেক জেলা প্রতিনিধি মনির হোসেন বাবুর বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে আরটিভি কর্তৃপক্ষ। একই সঙ্গে জনসাধারণকে সতর্ক করে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
আরটিভির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেন চাকরিচ্যুত প্রতিনিধি বাবু
এলেঙ্গা-মগড়া সড়কের খানাখন্দে ‘জীবন অতিষ্ঠ’ ৩০ গ্রামের মানুষের
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে মগড়া পর্যন্ত ৭ কিলোমিটার সড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে। পটল, দুর্গাপুর, চরহামজানী, মীরহামজানী, সল্লা, আয়নাপুর, যোগারচরসহ প্রায় ৩০টি গ্রামের লাখো মানুষ ভোগান্তি নিয়ে চলাচল করে থাকেন এ সড়ক দিয়ে।
এলেঙ্গা-মগড়া সড়কের খানাখন্দে ‘জীবন অতিষ্ঠ’ ৩০ গ্রামের মানুষের
কাজীকে অপহরণ করে ২ লাখ টাকা চাঁদা নিলেন যুবক, অতঃপর... 
মুন্সিগঞ্জে এক নিকাহ্ রেজিস্ট্রারকে (কাজী) অপহরণ করে দুই লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে রাজীব হোসেন অপু নামের এক যুবক ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কাজীকে অপহরণ করে ২ লাখ টাকা চাঁদা নিলেন যুবক, অতঃপর... 
কক্সবাজারে নারী পর্যটকের মৃত্যু
কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সীমা আক্তার (১৮) নামের এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। 
কক্সবাজারে নারী পর্যটকের মৃত্যু
আরও পড়ুন
বিদ্যালয়ের মিটিংয়ে শিক্ষিকাকে থাপ্পড় দিলেন শিক্ষক
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
রাতের আঁধারে ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো গাছের চারা ধ্বংস
বিয়ের জন্য ধর্ম বদলানোই এই যুবকের ‘নেশা’, বাবার পরিচয় নিয়ে বিপাকে সন্তানরা