ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়তেই বেরিয়ে এলো আমিনুলের ‘আসল রূপ’, অতঃপর...

নেত্রকোণা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০২ পিএম
ছবি: সংগৃহীত

নেত্রকোণা সদর থানায় করা একটি ধর্ষণ মামলার প্রধান আসামি আমিনুল ইসলামকে (২২) গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে গাজীপুর মহানগরীর বাসন থানার ভোগড়া বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে রোববার (২৫ অক্টোবর) সকালে নেত্রকোণা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহ এসআরবি-১৪-এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

মামলার এজাহারের বরাতে এসআরবি কর্মকর্তা আবুল হাসান জানান, ভুক্তভোগী নারীর সঙ্গে আমিনুল ইসলামের ইসলামী শরিয়াহ অনুযায়ী বিয়ে সম্পন্ন হলেও তা নিবন্ধন করা হয়নি। পরবর্তীতে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে আমিনুলসহ তার পরিবারের লোকজন ওই নারীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

এজাহারে আরও অভিযোগ করা হয়, গত ১ আগস্ট বিকেল ৪টার দিকে ওই নারী আমিনুলের বাড়িতে গিয়ে বিয়ে নিবন্ধনের অনুরোধ জানান। এতে ক্ষিপ্ত হয়ে আমিনুলসহ অন্য আসামিরা তাকে মারধর করেন। এ সময় ওই নারী ও তার অনাগত সন্তানকে হত্যার পর মরদেহ গুম করার হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী নারী নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি পিটিশন মামলা করেন। পরবর্তীতে আদালতের নির্দেশে গত ১৪ আগস্ট নেত্রকোণা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)/৩০ ধারায় মামলাটি (মামলা নম্বর ২৬) দায়ের করা হয়। এতে আমিনুলসহ তার পরিবারের সদস্যদের আসামি করা হয়। ঘটনার পর থেকেই প্রধান আসামি আমিনুল পলাতক ছিলেন।

নেত্রকোণা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আমিনুলকে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হত্যাচেষ্টা মামলায় মহিলা লীগের নেত্রী গ্রেপ্তার
দিনাজপুরের পার্বতীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মানতাশা আরফিন মেঘলা (৩৪) নামে পৌর মহিলা আওয়ামী লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
হত্যাচেষ্টা মামলায় মহিলা লীগের নেত্রী গ্রেপ্তার
নরসিংদীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 
নরসিংদীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
রাজারহাটে এনসিপি নেতা খোকন চৌধুরীর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা এনসিপির আহ্বায়ক, রাজারহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ জমায়েত হোসেন খোকন চৌধুরীর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। 
রাজারহাটে এনসিপি নেতা খোকন চৌধুরীর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন
মুন্সীগঞ্জে শর্টসার্কিট থেকে বসতঘরে আগুন
মুন্সীগঞ্জ পৌরসভার মানিকপুর এলাকায় একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মুন্সীগঞ্জে শর্টসার্কিট থেকে বসতঘরে আগুন
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ছাতকে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ডিপ্লোমা প্রকৌশলী নিহত হয়েছেন।
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত
আরও পড়ুন
গাজীপুরে নারী পোশাককর্মীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ
কিশোরীকে বিয়ের আশ্বাস, মুয়াজ্জিনের ঘরে ‘সুপ্ত বাসনা’ মেটান নুরুজ্জামান
অসুস্থ নারীকে কৌশলে ডেকে নিয়ে দরজা বন্ধ করে দেন হাসপাতালকর্মী, অতঃপর...
সংসদে বসেই হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু