ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বিড়ি চাওয়া নিয়ে হাতাহাতি গড়াল অ্যাসিড হামলায়

নেত্রকোণা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৯:৪৬ পিএম
ছবি: আরটিভি

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অ্যাসিড নিক্ষেপের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় অ্যাসিড অপরাধ দমন আইনে মামলা করেছেন।

মঙ্গলবার (৭ জুলাই) এক ভুক্তভোগীর মা বাদী হয়ে পূর্বধলা থানায় অ্যাসিড অপরাধ দমন আইনে মামলা করেন।

মামলায় উপজেলার নিজামপুর গ্রামের বাসিন্দা দুই ভাই মো শামীম মিয়া (১৮) ও মো. সাগর মিয়াকে (২১) আসামি করা হয়েছে।

আহতরা হলেন - উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ইয়ারন গ্রামের মফিজ উদ্দিনের ছেলে শাকিল (১৮), তুলাবাইদ গ্রামের মৃত সমেশ আলীর ছেলে মো. সিরাজ মিয়া (৪৫) এবং একই ইউনিয়নের মৃত বিপিনের ছেলে গৌরাঙ্গ (৬০)।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ জুলাই উপজেলার শাহবাজপুর বাজারে অবস্থানকালে শামীম শাকিলের কাছে বিড়ি চান। এ সময় শাকিল ক্ষুব্ধ হয়ে কথা কাটাকটির এক পর্যায়ে শামীমকে চড় মারেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাদের সরিয়ে দিলে উভয় পক্ষ ঘটনাস্থল ত্যাগ করে।

আরও পড়ুন

এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার কিছুক্ষণ পর শাকিল শাহবাজপুর বাজারে সাগর জুয়েলার্সের পাশের একটি কাপড়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় অভিযুক্ত শামিম নিজেদের জুয়েলারি দোকানে ব্যবহৃত অ্যাসিড একটি গ্লাসে এনে শাকিলের ওপর নিক্ষেপ করেন। এতে শাকিলের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এ সময় দোকানে উপস্থিত সিরাজ মিয়া ও গৌরাঙ্গও এসিডে দগ্ধ হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে শাকিলের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, চিকিৎসাধীন শাকিলের মা থানায় অ্যাসিড অপরাধ দমন আইনে মামলা করেছেন। মামলায় শামীম ও সাগরকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ বিকৃত ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননা করার এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের জনৈক মুকুলের ঘর থেকে এক সন্তানের জননী শিখার মৃতদেহ উদ্ধার করেছে।
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাইলে এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন প্রকার হেলা ফেলাকরা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
নাটোরের নলডাঙ্গায় এক নারীকে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ‘যুক্তির আলোয় ডিজিটাল প্রগতি গড়ব মোরা, আগামীর সংহতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আরও পড়ুন
বিদ্যালয়ের মিটিংয়ে শিক্ষিকাকে থাপ্পড় দিলেন শিক্ষক
ত্বকের যত্নে হায়ালুরোনিক অ্যাসিড সিরাম মাখার সঠিক নিয়ম 
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
রাতের আঁধারে ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো গাছের চারা ধ্বংস