ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ১১:২২ এএম
নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। ছবি: আরটিভি

নোয়াখালীতে দুই হাসপাতালকে ১৫ দিনের জন্য কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার কলেজ রোড এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে নাবিলা হাসপাতালে পর্যাপ্ত মেডিকেল টেকনোলজিস্ট, প্রয়োজনীয় সংখ্যক নার্স ও লেবার রুম না থাকায় মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২-এর ১৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া হলি কেয়ার হাসপাতালে লেবার রুম ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক না থাকায় একই আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এর বাইরে, হাসপাতালসংলগ্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ অ্যানেস্থেসিয়া ওষুধ সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন বলেন, অভিযানে হাসপাতাল দুটির বিভিন্ন অনিয়ম ও বিধিবহির্ভূত কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে। শনাক্ত হওয়া ত্রুটি সংশোধন এবং প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না করা পর্যন্ত উভয় হাসপাতালের কার্যক্রম ১৫ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে তিনটি মামলায় মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। তিন মাস আগেও দুটি হাসপাতালে অভিযান চালিয়ে একই অপরাধে তাদের জরিমানা করা হয়। এরপর তাদের ত্রুটিগুলো সংশোধন হওয়ার সুযোগ দিলেও তারা সংশোধন করেনি।

এ সময় জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাসান খায়ের চৌধুরী, বেগমগঞ্জ মডেল থানার এএসআই খুরশীদসহ পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জামায়াত ও আওয়ামী লীগ সেই ১৯৯৬ সালের বন্ধু: রাশেদ খাঁন
আওয়ামী লীগ দিল্লীতে বসে এবং বাংলাদেশে দেশবিরোধী জামায়াতে ইসলাম চক্রান্ত করছে। জনগণ বিএনপি সরকারের পাশে থাকলে যে কোন চাপ ও ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। 
জামায়াত ও আওয়ামী লীগ সেই ১৯৯৬ সালের বন্ধু: রাশেদ খাঁন
খুলনায় ৯৬৪ পূজামণ্ডপে ‘বড় বরাদ্দ’
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনার ৯৬৪টি পূজামণ্ডপে মোট ৫৭৮.৪ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার।
খুলনায় ৯৬৪ পূজামণ্ডপে ‘বড় বরাদ্দ’
পাবনায় ম্যাজিস্ট্রেটের মধ্যস্থতায় ছেলের ঘরে ফিরলেন মা
পাবনার সাঁথিয়ায় মাকে নিজের সঙ্গে রাখতে অস্বীকৃতি জানানো গ্রাম পুলিশের সদস্য সাগর হোসেন অবশেষে মায়ের ভরণপোষণসহ সব দায়িত্ব নিতে রাজি হয়েছেন।
পাবনায় ম্যাজিস্ট্রেটের মধ্যস্থতায় ছেলের ঘরে ফিরলেন মা
যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য জয়পুরহাটের বেশ কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (১২ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ থাকবে না।
যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
মাগুরায় ১৬০টি পূজামণ্ডপে ৯৬ হাজার কেজি চাল বিতরণ 
মাগুরার শালিখায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ১৬০টি পূজামণ্ডপের অনুকূলে চালের ডিও লেটার হস্তান্তর করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপের জন্য ৬০০ কেজি করে মোট ৯৬ হাজার কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
মাগুরায় ১৬০টি পূজামণ্ডপে ৯৬ হাজার কেজি চাল বিতরণ 
আরও পড়ুন
মধ্যরাতে হঠাৎ বিস্ফোরণ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে একই পরিবারের ৪
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু
প্রসূতির মাথায় হাত বুলিয়ে নবজাতক নিয়ে পালালেন নারী
ঢাকার দুই হাসপাতাল ও ফিলিং স্টেশনকে জরিমানা