ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

৪২ বছরের ইতিহাসে চট্টগ্রামে রেকর্ড পরিমাণ বৃষ্টি, ভোগান্তিতে নগরীবাসী

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৮:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও কর্ণফুলী নদীর জোয়ারে ডুবে আছে বন্দরনগরী চট্টগ্রাম। জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছে নগরীবাসী। বিভিন্ন সড়ক জলাবদ্ধতায় তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। টানা ভারী বর্ষণে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪১২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৮ জুলাই) ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে নগরীর বিভিন্ন নিচু এলাকায় পানি জমে জনদুর্ভোগ দেখা দিয়েছে। কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি জমে ব্যাহত হচ্ছে যান চলাচল। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের দুর্ভোগে পড়তে হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ বশির আহমদ বলেন, টানা ভারী বর্ষণে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪১২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, এটি গত ৪২ বছরের মধ্যে বন্দরনগরীতে এক দিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। ভারী বর্ষণের কারণে নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

সরেজমিন দেখা যায়, আগ্রাবাদ এক্সেস রোড, বাদামতলী, বাকলিয়া, চান্দগাঁও, মোহরা, কাতালগঞ্জ, হালিশহর, পতেঙ্গা, চকবাজার ও বন্দর এলাকার নিম্নাঞ্চলে বিভিন্ন সড়কে পানি জমে আছে। অনেক স্থানে সড়ক ও ড্রেন একাকার হয়ে যাওয়ায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। কিছু এলাকায় ছোট যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ভারী বৃষ্টির কারণে অনেক বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানেও পানি ঢুকে পড়েছে।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। ফলে জলাবদ্ধতা ও পাহাড়ধসের ঝুঁকি বজায় থাকবে।

এদিকে, জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি করপোরেশন ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকায় খাল, নালা ও ড্রেন পরিষ্কার এবং পানি নিষ্কাশনের কাজ চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মকর্তারাও মাঠে রয়েছেন।

টানা বৃষ্টির কারণে পাহাড়ঘেঁষা ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি প্রয়োজন হলে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার এবং আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস ও সতর্কবার্তা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ভারী বৃষ্টির কারণে সম্ভাব্য জলাবদ্ধতা ও অন্যান্য ঝুঁকি এড়িয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে জেলা প্রশাসন থেকে।

এর আগে, গতকাল (মঙ্গলবার) নগরীর পাঁচলাইশ এলাকায় পাহাড়ের পাদদেশে দেওয়াল ধসে শফিকুল ইসলাম নামে একজন নিহত ও আরও চারজন আহত হয়েছেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পদ্মার চরাঞ্চলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল
ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীবেষ্টিত চরাঞ্চলে মশাল মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চর নাছিরপুর ইউনিয়নের জঙ্গী কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় স্থানীয় জামাল মোড়লের চায়ের দোকানে কয়েকজন অপরিচিত ব্যক্তি চা পান করতে আসেন। এ সময় স্থানীয়রা তাদের পরিচয় ও ঠিকানা জানতে চাইলে তারা নিজেদের ঢাকা জেলার দোহার থেকে ঘুরতে এসেছেন বলে জানান। পরে রাত সাড়ে ৯টার দিকে তারা স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে মশাল মিছিল বের করেন। মিছিল দেখে স্থানীয় কয়েকজন বাসিন্দা ক্ষুব্ধ হয়ে উঠলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। স্থানীয় বাসিন্দা হোসেন শেখ বলেন, হঠাৎ গ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলের খবর পান তিনি। পরে ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন, বাইরে থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় ১০ থেকে ১৫ জনকে সঙ্গে নিয়ে মশাল মিছিল করেছেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আরটিভি/টিআর
পদ্মার চরাঞ্চলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে পেলে গণধোলাই দিয়ে পুলিশে দিন’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের যেখানে পাওয়া যাবে, গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জুলফিকার আলী।
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে পেলে গণধোলাই দিয়ে পুলিশে দিন’
কুমিল্লাবাসীকে বড় সুখবর দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
কুমিল্লার লাকসাম স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বুধবার (২৫ নভেম্বর) লাকসামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উপজেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। লাকসাম উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালাম লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। লাকসাম স্টেডিয়াম পরিদর্শন করে তিনি এর বিভিন্ন অবকাঠামোগত সীমাবদ্ধতা দেখতে পেয়েছেন উল্লেখ করে বলেন, এখানে গ্যালারি নির্মাণ করা হবে এবং স্টেডিয়ামে প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলার প্রশাসক রোজী আক্তার। নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি, সুপ্ত প্রতিভা বিকাশ এবং তরুণদের সুস্থ ধারার বিনোদনে সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়; বরং শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সম্প্রীতি ও সুস্থ মানসিকতা গড়ে তোলার অন্যতম মাধ্যম। নতুন কুঁড়ি স্পোর্টসের মতো উদ্যোগ তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আরটিভি/এসআর          
কুমিল্লাবাসীকে বড় সুখবর দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
গভীর বন থেকে অটোচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
গাজীপুরের শ্রীপুরে গভীর গজারি বন থেকে হাত-পা বাঁধা অবস্থায় জাহিদ (২০) নামের এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
গভীর বন থেকে অটোচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
দুই কৃষকদল নেতা হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্যা ও নড়াইল জেলার কালিয়া পৌর কৃষকদলের সদস্য সচিব মো. শাহিন হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল করেছে সদর উপজেলা কৃষকদল।
দুই কৃষকদল নেতা হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ
আরও পড়ুন
চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, দ্রুত চান অচলাবস্থার সমাধান
উপাচার্য পুনর্বহালের এক দফা দাবি থেকে সরে এলেন চুয়েট শিক্ষকরা
মাকড়সা দিয়ে মজা করতে গিয়ে বিপাকে চবির তিন শিক্ষার্থী
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রবেশ নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের