ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

র‍্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী খবির মোল্লা গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৮:৪২ পিএম
শীর্ষ সন্ত্রাসী খবির মোল্লা। ছবি: আরটিভি

নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ওয়ান শুটারগান, গুলি ও দেশীয় অস্ত্রসহ খবির মোল্লা (৪৫) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

বুধবার (৮ জুলাই) অভিযান চালিয়ে উপজেলার সিলিমপুর গ্রাম থেকে সন্ধায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত খবির মোল্লা সিলিমপুর গ্রামের বাসিন্দা। এলাকায় সে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, সিলিমপুর গ্রামে একদল সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬-এর স্পেশাল কোম্পানির কমান্ডার মেজর মোহাম্মদ নাজমুল ইসলামের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে খবির মোল্লাকে ঘেরাও করে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি ও তল্লাশি চালিয়ে ১টি ওয়ান শুটারগান, ২ রাউন্ড তাজা গুলি বেশ কয়েকটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় ।

আরও পড়ুন

র‍্যাবের স্পেশাল কোম্পানির কমান্ডার মেজর মোহাম্মদ নাজমুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, কালিয়া এলাকায় অপরাধ দমন ও অস্ত্রধারীদের দমনে র‍্যাব নিয়মিত কাজ করছে। গ্রেপ্তারকৃত শীর্ষ সন্ত্রাসী খবির মোল্লার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে কালিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর...
দুই মাস আগে শুরু হওয়া নতুন জীবনের রঙিন স্বপ্নের রেশ তখনও কাটেনি।
নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর...
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
সাভারের আশুলিয়ায় তুলার গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জামগড়া এলাকায় আগুনের সূত্রপাত ঘটে।   রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মামুন হোসেন। তিনি বলেন, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আশুলিয়া জামগড়া এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডিপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।  আরটিভি/এসআর
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
ঠাকুরগাঁওের রাণীশংকৈলে মুক্তিযুদ্ধের নির্যাতিত বীরাঙ্গনা মোজেফা খাতুনকে (৭৭) রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হয়েছে। 
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক কে.এম. লিমন
সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. করিম মাহমুদ লিমন (কে.এম. লিমন) নির্বাচিত হয়েছেন।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক কে.এম. লিমন
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। এসময় করা গুলিতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
আরও পড়ুন
এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী: প্রথম দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যা
সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে: পরিবেশ প্রতিমন্ত্রী
মাদরাসাছাত্রের শরীরে ব্যথার কারণ থেকে মিলল ‘ভয়ংকর সত্য’