ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

অ্যাম্বুলেন্সের ওপর ভেঙে পড়ে গাছ, অতঃপর...

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ১০:১৯ এএম
মুন্সীগঞ্জে অ্যাম্বুলেন্সের ওপর গাছ ভেঙে পড়েছে। ছবি: আরটিভি

মুন্সীগঞ্জে অতি বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে একটি গাছ ভেঙে অ্যাম্বুলেন্সের ওপর পড়ে। এ ঘটনায় শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বুধবার (৮ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সের ওপর গাছটি ভেঙে পড়ে।

খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ অপসারণের কাজ শুরু করে। ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর ভোর ৫টার দিকে গাছটি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

আরও পড়ুন

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঘটনার সময় অ্যাম্বুলেন্সে কেউ ছিলেন না। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, এ ঘটনায় অ্যাম্বুলেন্স ও আশপাশের বৈদ্যুতিক লাইনের ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ২ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নওগাঁয় ডাকাতির ঘটনায় ২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার
ডাকাতির ঘটনায় নওগাঁ-রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে একটি ছিনতাইকারী ও ডাকাত চক্রের অন্যতম দুই হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ধারালো হাসুয়া ও লুণ্ঠিত মোবাইল ফোন।
নওগাঁয় ডাকাতির ঘটনায় ২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার
১৪ বছর ধরে ছেলের ছবি বুকে জড়িয়ে অপেক্ষায় মা
ছেলেটা আর কবে বাড়ি ফিরবে?—এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই কেটে গেছে দীর্ঘ ১৪ বছর। ছেলের ছবি হাতে নিয়ে আজও পথ চেয়ে বসে থাকেন বৃদ্ধা খুশিদা বেগম (৮০)। বয়সের ভারে নুয়ে পড়া এই মায়ের চোখের পানি যেন থামছেই না। একমাত্র প্রত্যাশা, জীবনের শেষ সময়ে অন্তত একবার ছেলেকে চোখের সামনে দেখা।
১৪ বছর ধরে ছেলের ছবি বুকে জড়িয়ে অপেক্ষায় মা
স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালালেন স্বামী
ফরিদপুরের ভাঙ্গায় তামান্না আক্তার মৌ (২৩) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়ার মরদেহ হাসপাতালে রেখে স্বামী শাখাওয়াত হোসেন পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালালেন স্বামী
হেফজ বিভাগের ছাত্রকে রুমে নিয়ে যান শিক্ষক, ধামাচাপা দিতে মরিয়া ইউপি চেয়ারম্যান
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদরাসার আবাসিকে থাকা ১৩ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগ উঠেছে মো. হাসানুল শেখ নামে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা ও ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে রশুনিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান শাহিন শেখের বিরুদ্ধে।
হেফজ বিভাগের ছাত্রকে রুমে নিয়ে যান শিক্ষক, ধামাচাপা দিতে মরিয়া ইউপি চেয়ারম্যান
অন্তরঙ্গ অবস্থায় ছাত্রলীগের ফুলবাবু ধরা, অতঃপর...
রংপুরের বদরগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা এস কে ফুলবাবু সরকার (২৪) নারীসহ অন্তরঙ্গ অবস্থায় স্থানীয়দের হাতে আটক হয়েছেন। রোববার (২০) সেপ্টেম্বর দিবাগত রাতে বদরগঞ্জ পৌর শহরের চাঁদকুঠির ডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
অন্তরঙ্গ অবস্থায় ছাত্রলীগের ফুলবাবু ধরা, অতঃপর...
আরও পড়ুন
হেফজ বিভাগের ছাত্রকে রুমে নিয়ে যান শিক্ষক, ধামাচাপা দিতে মরিয়া ইউপি চেয়ারম্যান
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষ
এক্সপ্রেসওয়েতে গাছ ফেলে দুই ঘণ্টায় একাধিকবার ডাকাতি
মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৪