ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

১৪ বছর ধরে ছেলের ছবি বুকে জড়িয়ে অপেক্ষায় মা

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পিএম
প্রবাসী শহীদুল্লাকে দেশে ফিরিয়ে আনতে ছবি হাতে নিয়ে এখনো অপেক্ষা করছেন বৃদ্ধা মা খুশিদা বেগম ও পরিবার। ছবি: আরটিভি

ছেলেটা আর কবে বাড়ি ফিরবে?—এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই কেটে গেছে দীর্ঘ ১৪ বছর। ছেলের ছবি হাতে নিয়ে আজও পথ চেয়ে বসে থাকেন বৃদ্ধা খুশিদা বেগম (৮০)। বয়সের ভারে নুয়ে পড়া এই মায়ের চোখের পানি যেন থামছেই না। একমাত্র প্রত্যাশা, জীবনের শেষ সময়ে অন্তত একবার ছেলেকে চোখের সামনে দেখা।

চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের তফিরা গ্রামের প্রবাসী শহিদুল্লাহ দীর্ঘ ১৪ বছর ধরে সৌদি আরবের দাম্মামের কারাগারে বন্দি রয়েছেন। তার স্ত্রী পেয়ারা বেগম, ছেলে জিহাদ ও মেয়ে পিয়া আক্তারসহ স্বজনরা দীর্ঘদিন ধরে তার দেশে ফেরার অপেক্ষায় দিন গুনছেন।

পরিবারের কাছে থাকা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ২০২৩ সালের ২ ফেব্রুয়ারিতে একটি চিঠিতে বলা হয়েছে, সৌদি আরবের দাম্মামে কর্মরত শহিদুল্লাহকে সৌদি নাগরিক জাকি আল আশুরকে হত্যার মামলায় ২০১৩ সালের ২৪ জুলাই আটক করা হয়।

চিঠিতে উল্লেখ রয়েছে, বিচারে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে এবং রায় বাস্তবায়নের জন্য অপেক্ষাধীন। বিষয়টি বাংলাদেশ দূতাবাস, রিয়াদের পত্রের মাধ্যমে পরিবারকে জানানো হয়েছিল।

তবে শহিদুল্লাহর স্ত্রী ও স্বজনদের দাবি, ওই ঘটনায় তাকে ফাঁসানো হয়েছে। তারা বিষয়টি মানবিক ও আইনগত দৃষ্টিতে পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন।

শহিদুল্লাহর স্ত্রী পেয়ারা বেগম বলেন, দীর্ঘ ১৮ বছর ধরে তিনি সৌদি আরবে। বিদেশে যাওয়ার ৪ বছর পর সে দেশে আসেন এবং ছুটি কাটিয়ে পুনরায় সৌদি আরবে চলে যান। তারপর শুরু তার ওপর নির্যাতন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে স্বামীকে কাছে না পাওয়ার কষ্ট নিয়ে তিনি সন্তানদের নিয়ে দিন কাটাচ্ছেন। তার দাবি, স্বামীকে আইনি সহায়তা ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।

শহিদুল্লাহর ছেলে জিহাদের বয়স যখন মাত্র সাত-আট বছর, তখনই বাবাকে আর দেখেননি তিনি। এরপর কেটে গেছে ১৪ বছর। শৈশব পেরিয়ে এখন যুবক জিহাদ। কিন্তু বাবার সঙ্গে স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ হয়নি তার। বাবাকে একবার চোখের সামনে দেখতে চান তিনি। এ জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন জিহাদ।

অন্যদিকে প্রায় ৮০ বছর বয়সী বৃদ্ধা মা খুশিদা বেগম এখনও ছেলের ছবি হাতে নিয়ে কাঁদেন। স্বজনরা জানান, প্রতিদিন বাড়ির দরজার দিকে তাকিয়ে থাকেন তিনি। ছেলের ফেরার আশায় দিন গুনতে গুনতে তার চোখেমুখে বয়সের ছাপ আরও স্পষ্ট হয়েছে।

খুশিদা বেগম বলেন, আমার ছেলে কবে আসবে জানি না। আমি শুধু একবার ছেলেকে চোখের সামনে দেখতে চাই। ছেলেকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।

স্থানীয় প্রতিবেশী মিজান হোসেন ও বাচ্চু মিয়া জানান, শহিদুল্লাহ ৪ বছর সৌদি আরবে কাজ করেছেন। ৪ বছর পর দেশে এসে পুনরায় তিনি সৌদিতে চলে যান, তারপর শুরু তার ট্র্যাজেডি।

তাদের মতে, তিনি সহজ-সরল মানুষ ছিলেন। দীর্ঘদিন ধরে কারাগারে থাকায় তার পরিবার চরম মানসিক ও আর্থিক সংকটের মধ্যে রয়েছে।

পরিবারের সদস্যদের প্রত্যাশা, বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে বাংলাদেশ সরকার সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক উদ্যোগ নেবে। একই
সঙ্গে শহিদুল্লাহর মামলার বর্তমান অবস্থা ও সম্ভাব্য আইনি পথ সম্পর্কে পরিবারকে সহায়তা করা হবে।

১৪ বছর ধরে অপেক্ষায় একটি পরিবার। স্ত্রী অপেক্ষা করছেন স্বামীর জন্য, সন্তানরা বাবার জন্য আর বৃদ্ধা মা অপেক্ষা করছেন তার প্রিয় ছেলের জন্য।

বয়সের ভারে নুয়ে পড়া খুশিদা বেগমের একটাই আকুতি, মৃত্যুর আগে যেন একবার ছেলেকে ফিরে পান তিনি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য বর্তমানে চীনের গুয়াংঝুতে অবস্থান করছেন। 
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা
সৌদি আরবে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য অতি জরুরি নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। 
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা
ওমরাহ পালনে গিয়ে মিসাইল হামলায় বাংলাদেশি হাফেজ নিহত
পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়ে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মিসাইল হামলায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের হাফেজ মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি (৪৫) নিহত হয়েছেন।
ওমরাহ পালনে গিয়ে মিসাইল হামলায় বাংলাদেশি হাফেজ নিহত
মালদ্বীপে বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু, লাপাত্তা ৩ রুমমেট
লাপাত্তা তিনজনের মধ্যে দুজন বাংলাদেশের কুমিল্লার বরুড়া উপজেলার এবং অন্যজন নেপালের নাগরিক। তাদের অনুপস্থিতি ঘিরে সজীবের মৃত্যুর ঘটনায় সন্দেহ তৈরি হয়েছে স্বজনদের মধ্যে।
মালদ্বীপে বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু, লাপাত্তা ৩ রুমমেট
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম ’আরটিভি আলোকিত কোরআন ২০২৬’-এর চ্যাম্পিয়ন ইহতেশামুল
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ প্রথম স্থান অর্জন করেছেন জিপিএইচ ইস্পাত নিবেদিত আরটিভির ‘আলোকিত কোরআন ২০২৬-এর কৃতী শিক্ষার্থী হাফেজ ইহতেশামুল হক হীরা। বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীদের মধ্য থেকে কয়েক ধাপের বাছাই শেষে চূড়ান্ত পর্বে ৩৮টি দেশের প্রতিযোগীর অংশগ্রহণে হিফজুল কুরআন বিভাগে প্রথম স্থান অর্জন করে তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে আরও একবার সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন। হাফেজ ইহতেশামুল হক হীরা ‘আলোকিত কোরআন ২০২৬’-এর একজন শিক্ষার্থী। তার এই আন্তর্জাতিক সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়; বরং আরটিভির দীর্ঘদিনের কোরআনভিত্তিক প্রতিভা বিকাশের ধারাবাহিক উদ্যোগ ‘আলোকিত কোরআন’-এর সাফল্যেরও এক উজ্জ্বল স্বীকৃতি। এ উপলক্ষে কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, এই অর্জন বাংলাদেশের সব কুরআনের খাদেম, শিক্ষক, অভিভাবক ও দেশবাসীর জন্য গর্বের। তিনি হাফেজ ইহতেশামুল হক হীরার উজ্জ্বল ভবিষ্যৎ, কুরআনের খেদমতে আরও সাফল্য এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। আরটিভি/এমএইচজে
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম ’আরটিভি আলোকিত কোরআন ২০২৬’-এর চ্যাম্পিয়ন ইহতেশামুল
আরও পড়ুন
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলেছে দূতাবাস
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা