ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

দুই ইউপি সদস্যসহ চার মাদক ব্যবসায়ী ধরা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ১০:৪১ এএম
দুই ইউপি সদস্যসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কলারোয়ায় দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে ৪৬ পিস ইয়াবা ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার চন্দনপুর ইউনিয়নের একটি দোকানে অভিযান চালিয়ে খুলনা ২১ বিজিবির সদস্যরা তাদের আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন চন্দনপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য চান্দুড়িয়া গ্রামের মৃত ইমানুর রহমানের ছেলে মোস্তফা ফারুক কবির, ২ নম্বর ওয়ার্ডের সদস্য কাদপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে নিজাম উদ্দীন মন্টু, একই গ্রামের মৃত সামসুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন ও চান্দুড়িয়া গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে আব্দুস সালাম।

আরও পড়ুন

খুলনা ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সুবেদার সাইদুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল চন্দনপুর এলাকার সোহাগ ডাক্তারের দোকানে অভিযান পরিচালনা করে। এ সময় দোকানে অবস্থানরত চারজনকে তল্লাশি করে তাদের কাছ থেকে ৪৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কলারোয়া থানায় সোপর্দ করা হবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা তারা বানু (৭৭)। ছেলের মরদেহ বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার সময় এ ঘটনাটি ঘটে।
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
হাওরের বোরো ফসলরক্ষা ডুবন্ত বাঁধ নির্মাণ কাজের প্রকল্পের স্টেশনারি মালামাল ক্রয় ও আপ্যায়ন খরচসহ আনুষাঙ্গিক বিল বাবদ ১ পারসেন্ট (ভাগ) টাকার একটি চেকের আড়াই লাখের বেশি টাকা বাহক ও সংশ্লিষ্ট কর্মকর্তার অগোচরেই উত্তোলন ও আত্মসাতের অভিযোগ উঠেছে। সম্প্রতি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
আরও পড়ুন
দিল্লিতে আন্দোলনকারী ভেবে বিজেপি নেতার মেয়েকে আটক
রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ৪
রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াস আটক
এবার বিমান থেকে আটক অভিজিৎসহ ‘তেলাপোকা পার্টির’ শীর্ষ তিন নেতা