ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

সুনামগঞ্জে বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড 

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ১০:৫২ এএম
ছবি: আরটিভি

সুনামগঞ্জে বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বুধবার (৮ জুলাই) রাতে। অতি ভারী বৃষ্টি হওয়ায় সুরমা, রক্তি, জাদুকাটা, বোলাইসহ জেলার অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টা পর্যন্ত পর্যন্ত কোনো নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সুনামগঞ্জ শহরে ২৬৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত। সুরমা নদীর পানি সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্ট ৫১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে পানি বিপৎসীমার ০ দশমিক ৬০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বোর্ড আরও জানায়, গত ২৪ ঘণ্টায় জেলার ছাতকে ৬৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, ছাতক উপজেলা পয়েন্টে সুরমা নদীর পানি ৪৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ০ দশমিক ৫৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ ছাড়া তাহিরপুর উপজেলার লাউড়েরগড় এলাকায় গত ২৪ ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রক্তি নদীর পানি বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা পয়েন্টে ১১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ০ দশমিক ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সজিব হোসাইন বলেন, পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টা সুনামগঞ্জ অঞ্চল ও এর উজানে ভারতের মেঘালয় এলাকায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর বৃষ্টি কমবে এবং বর্ষাকালের স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ড আরও জানিয়েছে, আগামী দুই দিন সুনামগঞ্জ ও উজানের ভারতের মেঘালয় প্রদেশে ভারি থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে সুনামগঞ্জের কিছু কিছু স্থানে বিপৎসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হতে পারে ও নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হয়ে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

সুনামগঞ্জ শহরের নবীনগরের বাসিন্দা সালেহীন চৌধুরী শুভ বলেন, মঙ্গলবার (৭ জুলাই) রাত থেকেই নিয়মিত বৃষ্টি হচ্ছে। বুধবার একটু সময়ের জন্য বৃষ্টি থামেনি, সারাদিন ও রাতে বৃষ্টি হয়েছে। এমন বৃষ্টি এই বছরে আর হয়নি। এভাবে আজও সারাদিন বৃষ্টি অব্যাহত থাকলে সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়ে শহরের নদী তীরের এলাকা প্লাবিত হতে পারে।

আরও পড়ুন

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. এমদাদুল হক বলেন, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে বছরের সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সুনামগঞ্জ ও ভারতের মেঘালয় এলাকায় আরও দুই দিন অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারি বৃষ্টি হওয়ায় সুরমা ও অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে, তবে নদীর পানি এখনও বিপৎসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি অব্যাহত হলে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করে স্বল্প মেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান বলেন, বন্যার পূর্বাভাস অনুযায়ী পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে। উদ্ধার কাজের জন্য নৌযান, স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখা রয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রয়েছে, শুকনো খাবার মজুদ রাখা রয়েছে এবং মেডিকেল টিম গঠন করা হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আশুলিয়ায় বৈদ্যুতিক মিটার চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার
ঢাকার আশুলিয়ায় শিল্প কারখানার বৈদ্যুতিক মিটার চোর চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আশুলিয়ায় বৈদ্যুতিক মিটার চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার
হাসপাতালের মেঝেতে চলছে বাবার চিকিৎসা, স্যালাইনের বোতল হাতে ছেলে
হাসপাতালের মেঝেতে বসে চিকিৎসা নিচ্ছেন বাবা। পাশে স্যালাইনের বোতল হাতে দাঁড়িয়ে তার শিশুছেলে। স্যালাইন রাখার স্ট্যান্ড নেই, নেই শয্যাও। তাই বাবার চিকিৎসা নির্বিঘ্ন রাখতে নিজের হাতে স্যালাইনের বোতল ধরে দাঁড়িয়ে আছে শিশুটি। এ চিত্র বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের।
হাসপাতালের মেঝেতে চলছে বাবার চিকিৎসা, স্যালাইনের বোতল হাতে ছেলে
বিট কার্যালয়ের রান্নাঘরে মিলল সংরক্ষিত বনের গাছ, সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা
বরগুনার তালতলী উপজেলায় টেংরাগিরি সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে রান্নার লাকড়ি হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে নলবুনিয়া বিট কর্মকর্তা মো. শাওনের বিরুদ্ধে।ে
বিট কার্যালয়ের রান্নাঘরে মিলল সংরক্ষিত বনের গাছ, সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা
মনোহরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ
ডেঙ্গুর বিস্তার রোধ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে কুমিল্লার মনোহরগঞ্জে বর্জ্যের বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণের কর্মসূচি পালন করা হয়েছে।
মনোহরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ
চট্টগ্রামে জাহাজভাঙা শিল্প এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান
চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে জাহাজভাঙা শিল্প এলাকায় বিশেষ অভিযানের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
চট্টগ্রামে জাহাজভাঙা শিল্প এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান
আরও পড়ুন
টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা, সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস
চুরির অপবাদ ও মা-বাবাকে অপমান, যে কাণ্ড ঘটালেন যুবক
সুনামগঞ্জ শহরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
নিখোঁজের ৩ দিন পর কালনী নদীতে মিলল গৃহপরিচারিকার মরদেহ